বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমাদের দেশের সাংবাদিকদের পরিপক্বতা দরকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমাদের দেশের সাংবাদিকদের পরিপক্বতা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

 গোপালগঞ্জ প্রতিনিধি 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, যে বিষয়গুলোর ধারে কাছে আমি বলি নাই, সেগুলো সাংবাদিকরা প্রকাশ করেছেন।তারা কোন উদ্দেশ্যে এমন মিথ্যা প্রচারণা করছেন জানি না।এতে যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা বোধহয় তাদের শত্রু।এমনভাবে প্রচারণা করেছে যে যুক্তরাষ্ট্র সরকারকে শত্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে, যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। 

শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে অসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডরসের (এওফা) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী দুঃখপ্রকাশ করে বলেন, আমি গত ২৬ তারিখে জাতীয় প্রেস ক্লাবে কলামিস্টদের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করি।সেখানে আমি যে বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যের সঙ্গে ১৭টি মিডিয়ার হেডলাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।হেডলাইনগুলো বলেছে, আমেরিকা যুদ্ধবাজ অমুক-তমুক। এই কথা আমাদের মুখেও আসে না। গণমাধ্যম যে তথ্য দিয়েছে তা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।এসব গণমাধ্যমের মধ্যে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়া রয়েছে। 

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করে বলেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে।এদের পরিপক্বতা দরকার। যে সাংবাদিকরা এটা করেছে, এটা তাদের জন্য লজ্জার বিষয়। আর আপনাদের (গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক) জন্য দুঃখের বিষয় যে আপনাদের সহকর্মীরা এই ধরনের বানোয়াট জিনিস প্রকাশ করেছেন। আমি অনেক সাংবাদিকদের বলেছি আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেন এত নিম্নমানের এই সাংবাদিকতা।হয়ত তারা বাংলা বুঝেন না অথবা ইচ্ছা করে কোনো বিশেষ উদ্দেশ্যে এসব করেন। এটা আপনাদের জন্যও দুঃখের বিষয়।

নিজের বক্তব্য ‘ভুলভাবে’ গণমাধ্যমে আসছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জীবন শুরু করেছিলাম সাংবাদিকতা দিয়ে।তখন আমাদের মধ্যে নীতি ও মূল্যবোধ ছিল। সে কারণে রিপোর্ট প্রকাশের পূর্বে সাংবাদিকদের এসব বিষয়ে সজাক থাকার কথা বলেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »