সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমার খুব দুঃখ লাগে, ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা সহজে চাকরি পায় না: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমার খুব দুঃখ লাগে, ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা সহজে চাকরি পায় না: পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা চাকরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমার খুব দুঃখ লাগে, আমার দলের ছেলেমেয়েরা, ছাত্রলীগের, যুবলীগের নেতারা চাকরি করতে পারে না, ব্যবসাও করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলে তাদের দুর্নাম হয়। চাকরিও তারা সহজে পায় না। এ ক্ষেত্রে আমরা ব‌লি, তারা প‌লি‌টিকস অর্জন করেছেন। এ নিয়ে আমাদের ভাবতে হবে, আমি সবাইকে বলব একটা উপায় বের করার জন্য।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আয়োজনে হলের বর্ধিত অংশ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

ছাত্রলীগ, যুবলীগের কর্মীদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের স্পি‌রিট, কমিউনিকেশন স্কিল অ্যান্ড অ‌্যাফোর্ড কাজে লা‌গিয়ে কীভাবে কাজে সংযুক্ত করা যায়, সে পন্থা আমাদের বের করতে হবে।’

সিলেটের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সিলেট জ্ঞানী-গুণী মানুষদের শহর, কিন্তু দুঃখের বিষয়, পড়াশোনায় সিলেট এখন অনেক পিছিয়ে গেছে। আমি ছাত্রছাত্রীদের বলি, তোমরা আন্দোলন করো, তবে শিক্ষাটা ছেড়ো না।’

ছাত্রজীবনে সিলেটে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছিলেন জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেটের মানুষ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আলাদা একটা দরদ ও দায়বদ্ধতা আছে। বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় সারা দেশে দ্বিতীয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রথম হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যিক ও বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর স্মৃতিচারণা করে বলেন, রাষ্ট্রভাষার এক অগ্রদূত ছিলেন সৈয়দ মুজতবা আলী। আবাসিক হলে আসন পাওয়া শিক্ষার্থীরা সৌভাগ্যবান যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছা থাকায় আজ এই বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে এবং এখানে এত সুন্দর আবাসিক হল গড়ে তোলা সম্ভব হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল, ছাত্র প্রতিনিধি খলিলুর রহমান, হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমিন প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »