শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখুন: হিরো আলম
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখুন: হিরো আলম

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জমজমাট প্রচারণা শুরু করেছেন। সারাদিন এলাকায় ভোটার আকর্ষণ করা রেকর্ড মাইকিং চলছে। কেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো পোস্টারে ছেড়ে গেছে।

অন্য ১৫ প্রার্থীর মতো আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমও মাঠে নেমেছেন। প্রতীক ‘একতারা’ হাতে সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন।

শনিবার বিকালে তাকে বগুড়া শহরের সাতমাথা, জলেশ্বরীতলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তিনি প্রচারণা চালান। ব্যানার, পোস্টারে সজ্জিত পিকআপ ভ্যানে কয়েকজন সমর্থক নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা ও ভোট চান।

প্রচারণা চালানোর সময় হিরো আলমকে এক নজর দেখার জন্য বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেন। কেউ কেউ তার সঙ্গে কুশল বিনিময় আবার কেউ কেউ তার সঙ্গে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। হিরো আলম হাতে থাকা একতারা বাজিয়ে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

হিরো আলম বলেন, অনেক সংগ্রাম ও লড়াই করে হাইকোর্ট থেকে নির্বাচন করার সুযোগ পেয়েছি। ৯ মাসের জন্য সুযোগ দিয়ে দেখুন। যদি কাজ করতে ব্যর্থ হই তাহলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েন।

তিনি আরও বলেন, আগে অনেক সুন্দর ও ক্ষমতাবানকে ভোট দিয়েছেন; এবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখুন।

হিরো আলম আশা করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে গতবারের মতো হামলা বা নির্বাচনে বাধা দিলে ছাড় দিবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »