● ●


‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘আমার সোনার টুকরো ছেলেটিকে কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব’

মরদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে। বাড়িতে চলছে সেই প্রস্তুতি। এর মধ্যেই ঘরে চুপচাপ বসে কাঁদছেন অর্জুন বণিক। ছেলের কথা জিজ্ঞেস করতেই হু হু করে কেঁদে ওঠেন। জানালেন, ২৬ বছর বয়সী সন্তান অরূপ বণিককে এভাবে হারাতে হবে কখনো স্বপ্নেও ভাবেননি।

অর্জুন বণিক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার বাসিন্দা। এক সপ্তাহ জ্বরে ভোগার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর ছেলে অরূপ বণিকের। পরিবারের দাবি, ডেঙ্গুতে অরূপের মৃত্যু হয়েছে। অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে গতকাল বিকেলে বাড়িতে ফেরার এক ঘণ্টা পর মৃত্যু হয় অরূপের। রাত ১১টার দিকে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বই পড়তে খুব ভালোবাসতেন অরূপ। ভালোবাসতেন অন্যদের মধ্যেও বই ছড়িয়ে দিতে। বইয়ের প্রতি এই ভালোবাসা থেকেই আরও দুই বন্ধুকে নিয়ে তাই করোনাকালে গড়ে তুলেছিলেন অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম ‘বইপাড়া ডটকম’। এ ছাড়া পরে ঢাকার বাংলাবাজারেও বইয়ের একটি দোকান দিয়েছিলেন তিনি। পুরান ঢাকার একটি মেসে থেকে সেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

.

অরূপের বাবা অর্জুন বণিক জানান, দুই সপ্তাহ আগে তাঁর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত ছিলেন। তাই পরিবারের সদস্যদের সেবা-শুশ্রূষা করতে ঢাকা থেকে ছুটে আসেন অরূপ। তাঁরা একটু সুস্থ হতেই অরূপ ঢাকা ফিরে যান। ঢাকায় ফেরার পর অরূপেরও জ্বর আসে। শরীর ব্যথাসহ ডেঙ্গুর সব লক্ষণ ছিল তাঁর।

.

কিশোর বয়স থেকেই এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন অরূপ। মানুষের দুঃসময়ে পাশে থাকতে ভালোবাসতেন তিনি। বই পাঠের মাধ্যমে মানুষের ইতিবাচক পরিবর্তন হয়, এমন ভাবনা থেকেই তিনি বই ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে যুক্ত করেন।

-মো. মোস্তফা, অরূপের বন্ধু।

.

অর্জুন বণিক বলেন, ‘তাকে বারবার ঢাকা থেকে বাড়ি আসার তাগাদা দিয়েছি। কিন্তু ছেলে আমার কথা শোনেনি। আর কুলিয়ে উঠতে না পেরে বৃহস্পতিবার বিকেলে বাড়ি এসেছিল। বাস থেকে নামার পর জড়িয়ে ধরে কোনোমতে ওকে বাড়িতে নিয়ে আসি। ঘরে আসার এক ঘণ্টা মধ্যেই তার অবস্থার আরও অবনতি হয়। আমরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই তাকে। সেখানে চিকিৎসক জানায়, আমার ছেলে আর নেই।’ কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে আমাদের শুধু একনজর দেখতেই অরূপ বাড়িতে এসেছিল। আমার এমন সোনার টুকরো ছেলেটিকে ডেঙ্গু কেড়ে নিল, আমি এখন কী নিয়ে বাঁচব।’

অর্জুন বণিকের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে অরূপ সবার ছোট। গতকাল রাতে তাঁদের ঘরে গিয়ে দেখা যায়, অরূপের মরদেহের পাশে বসে কাঁদছেন তাঁর দুই বোন। অরূপের বন্ধুরাও ছুটে এসেছেন সেখানে। কেউ হাউমাউ করে কাঁদছেন, কেউ অরূপের স্মৃতিচারণায় ব্যস্ত।

.

বন্ধু ও স্বজনেরা জানান, সরকারহাট এনআর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন অরূপ। পরে ফেনীর জয়নাল হাজারী কলেজ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন।

২০২০ সালে করোনাকালে ফেনী শহরের মাস্টারপাড়ায় দুই বন্ধু আবদুল কাইয়ুম চৌধুরী ও অনিক বণিককে নিয়ে অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম বইপাড়া ডটকম চালু করেন অরূপ। উদ্যোগটি শুরুর পর খুব অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন জেলার পাঠকদের কাছ থেকে ব্যাপক সাড়া পান।

দুই বছর পর ফেনী শহর ছেড়ে কিছুদিন চট্টগ্রাম নগরে থেকে তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেন অরূপ। এ সময় তাঁর দুই বন্ধু বই বিক্রির কাজ থেকে সরে গেলেও তিনি উদ্যোগটি চালিয়ে যান। অনলাইনে বই বিক্রির পাশাপাশি ২০২৪ সালে ঢাকার বাংলাবাজারে একটি দোকান খোলেন। পুরান ঢাকার একটি মেসে থেকে দোকানে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের বই বিক্রি করতেন তিনি।

.

অরূপের ঘরে কথা হয় তাঁর বন্ধু ও একই এলাকার বাসিন্দা মো. মোস্তফার সঙ্গে। তিনি বলেন, কিশোর বয়স থেকেই এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন অরূপ। মানুষের দুঃসময়ে পাশে থাকতে ভালোবাসতেন তিনি। বই পাঠের মাধ্যমে মানুষের ইতিবাচক পরিবর্তন হয়, এমন ভাবনা থেকেই তিনি বই ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে যুক্ত করেন।

অরূপের মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতে ফেনী শহর থেকে তাঁর বাড়িতে আসেন বন্ধু ও বইপাড়া ডটকমের সহ–উদ্যোক্তা আবদুল কাইয়ুম চৌধুরী। শ্মশানে শেষকৃত্যের আগে তিনি বন্ধুর মরদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, করোনাকালে তিন বন্ধু মিলে বইপাড়া ডটকম চালু করেছিলেন। অল্প সময়ের মধ্যে উদ্যোগটি সাড়া ফেলেছিল। সাহিত্যের বিভিন্ন শাখার পাশাপাশি দেশি-বিদেশি নানা ধরনের বই বিক্রি করতেন তাঁরা। আর্থিক টানাপোড়েনের মধ্যেও অরূপ বই বিক্রির কাজ চালিয়ে গেছেন। এটিকেই জীবিকা হিসেবে নিয়েছিলেন অরূপ। অরূপের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »