বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনা জিতেছে তাই ফ্রিতে চুল-দাড়ি কেটে দিচ্ছেন সেই নরসুন্দর!
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৩:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা জিতেছে তাই ফ্রিতে চুল-দাড়ি কেটে দিচ্ছেন সেই নরসুন্দর!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

২০১০ সাল থেকে আর্জেন্টিনার ভক্ত ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীর এলাকার বাসিন্দা নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল। তার প্রিয় দল আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এমন আশায় তিনি বাড়ি আর্জেন্টিনার রঙে সাজিয়ে তোলেন। 

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল নাগেশ্বরী সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি নেওয়াশী বাজারে সেলুনের দোকানে কাজ করে বাবা-মাসহ তিন সদস্যের সংসার চালান। তার অনেক দিনের স্বপ্ন ছিল এবারের বিশ্বকাপ খেলা সময় তিনি তার বাড়ি আর্জেন্টিনার রঙে সাজিয়ে তুলবেন। স্বল্প আয়ের এই নরসুন্দর কষ্টে জমানো ৯ হাজার টাকা দিয়ে তার প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন বাড়ি। খেলা চলাকালীন আর্জেন্টিনার সমর্থকরা তার বাড়ি গিয়ে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তোলা বাড়িটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে আনন্দ উপভোগ করতেন। 

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বলেন, আমার বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তোলায় এলাকার শতশত আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের ভালোবাসা পেয়েছি। পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করবে। আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি অর্জন করায় আমার বিশ্বাস ও স্বপ্ন সার্থক হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থক হয়ে থাকতে চাই। 

তিনি আরও বলেন, আমি প্রতিদিন গড়ে আমি সেলুনে কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করি। তাই আমার প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ অর্জন করায় সোমবার আজকের দিনে শুধু মাত্র আর্জেন্টিনার সমর্থকদের জন্য চুল-দাড়ি কাটা ফ্রি।

একই গ্রামের আর্জেন্টিনার সমর্থক লকিবুল ইসলাম লতিফ ও সঞ্জয় পাল বলেন, তাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থক বেশি। অনেকেই বাড়িতে আর্জেন্টিনার পতাকা লাগালেও নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বাড়িতে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে আমাদের মত আর্জেন্টিনার সমর্থকদের মনে আনন্দ দিয়েছেন। সেই সঙ্গে আমাদের প্রিয় দল
 বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করায় সে আজ আমার মত আর্জেন্টিনার সমর্থকদের চুল-দাড়ি ফ্রিতে কেটে দিচ্ছেন। আমাদেরও ফ্রিতে চুল-দাড়ি কেটে দিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »