শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আলোচনায় আসতে চাইলে আমার কাছে আসেন, উপস্থাপিকাকে জয়
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলোচনায় আসতে চাইলে আমার কাছে আসেন, উপস্থাপিকাকে জয়

বিনোদন প্রতিবেদক

গত ১১ নভেম্বর বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত বিউটি কনটেস্ট ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে মঞ্চে উপস্থাপককে নিয়ে বরিশালের ভাষায় মন্তব্য করেন অভিনেতা মীর সাব্বির। বিষয়টি সে সময় হাসিমুখে গ্রহণ করলেও পরে মীর সাব্বিরের বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ আনেন উপস্থাপক ইশরাত পায়েল। 

বিভিন্ন গণমাধ্যমে মীর সাব্বির তাকে আপত্তিকর ভাষায় অপমাণ করেছে বলে অভিযোগ করে যাচ্ছেন। কিন্তু মীর সাব্বির বলছেন, ‘এটি শ্রেফ বরিশালের আঞ্চলিক ভাষা, আপত্তিকর নয়।’

এ ঘটনায় উপস্থাপিকা ভাইরাল হতে মীর সাব্বিরকে পুঁজি করেছেন বলে মনে করেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মীর সাব্বিরের পক্ষ নিয়ে ওই উপস্থাপিকার সমালোচনা করেছেন তিনি। 

জয় ফেসবুকে এ প্রসঙ্গে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে এবং কিছুটা দাবি খাটিয়ে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে কিছুটা মজা করার জন্য দাঁড় করালেন উপস্থাপিকা। বরিশালের ভাষায় মীর সাব্বির মজাও করলেন। তারপর সব শেষ। সবাই আনন্দ পেয়ে ঘরে গেল। উপস্থাপিকা বা কোনো মাধ্যম এই অনুষ্ঠান থেকে একটি ভাইরাল টপিক বানানোর জন্য মীর সাব্বিরের মজাটাকে পুঁজি করল। সারাদিন মীর সাব্বিরকে নিয়ে ট্রল। উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন। আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে।’
Unibots.in

‘নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বিরসহ আমাদের জেনারেশনের সকল অভিনেতাদের সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে’- উল্লেখ করে এই অভিনেতা আরো লিখেছেন: ‘মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা কইরেন না। ট্রল কাকে বলে কত প্রকার ও কী কী বিষয়টা আপনাকে বোঝাতে চাই না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মীর সাব্বির যখন বিবাহিত বলেছে তখন আপনার মন খুব খারাপ হয়েছে। তাই আপনি প্রতিশোধ নেবার জন্য মীর সাব্বির সম্পর্কে আজেবাজে কথা বলছেন।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »