শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুরার বিলে লাল শাপলার রাজত্ব
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আশুরার বিলে লাল শাপলার রাজত্ব

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

লাল-সাদা শাপলা ফুলে ছেয়ে গেছে দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের সংলগ্ন আশুরার বিল। দূর থেকে দেখে মনে হবে লাল ও সাদা চাদরে মোড়ানো একটি জলাশয়। যেন শিল্পীর নিপুণ হাতে অঙ্কিত স্থিরচিত্র। আর বিলের পানিতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য শাপলা ফুলের সমাহার উপভোগ করতে প্রতিনিয়ত আশুরার বিলে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।

আশুরার বিল নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ৫৮৮ দশমিক ২২ একর এলাকা জুড়ে অবস্থিত। বিলের একাংশে শাপলা বিলটির অবস্থান। যেখানে বছরের বেশির ভাগ সময় লাল-সাদা শাপলার সমাহার থাকে। যার সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করে।

আশুরার বিলে ঘুরতে আসা শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, সকালে বিলে আসলেই দেখা মিলে রং-বেরঙের শাপলার বাহারি রূপ। বিলের যত দূর চোখ যায়, তার পুরোটা জুড়েই এখন লাল-সাদা শাপলার সমাহার। কিন্তু ফুলের এ দৃশ্য টিকিয়ে রাখতে বিলটি সংস্কার করা প্রয়োজন। স্থানীয় দাউদপুর বালিকা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি বলেন, ফুল হচ্ছে পবিত্র সৌন্দর্যের প্রতীক। ফুলকে ভালোবাসে না এমন মানুষ কম আছে। বেশির ভাগ ফুল গাছে শোভা পায়। কিন্তু পানিতে শোভা পায় শাপলা ফুল। খালবিলের পানিতে দেখা মিলে এই ফুলের। দিনদিন খালবিল কমে যাওয়ায় কমে যাচ্ছে এ ফুলের সমাহার। কিন্তু আশুরার বিলে দেখা মিলে বিপুল পরিমাণ শাপলা ফুল। ফলে ফুলের সৌন্দর্য উপভোগ করতে আশুরার বিলে দূর-দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, নবাবগঞ্জ জাতীয় উদ্যানের সুবিশাল শালবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই বন ঘেঁষে ঐতিহ্যবাহী আশুরার বিলের অবস্থান। বন ও বিলের সহাবস্থান আশুরার বিলকে অনন্যতা দিয়েছে ও চিত্তাকর্ষক করেছে। শাপলা ফুল এ সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে তুলেছে। সম্প্রতি আশুরার বিলটি খননের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খনন হলে আরো বিপুল আকারে এ ফুলের দেখা মিলবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »