শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আসামি পালানোর পর হ্যান্ডকাফ-চাবি মিলল ধানক্ষেতে, এসআই ক্লোজড
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩, ২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আসামি পালানোর পর হ্যান্ডকাফ-চাবি মিলল ধানক্ষেতে, এসআই ক্লোজড

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যায়। এর ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই শহিদুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

বিষয়টি বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

সোমবার দুপুরে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি। পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় এসআই শহিদুল ইসলামকে ক্লোজ করেছে বরগুনা জেলা পুলিশ।

বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর হোসনাবাদ এলাকার সোনার বাংলা বাজারে গত সপ্তাহে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাফ ও চাবিসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এসআই শহিদুল হ্যান্ডকাফ ও চাবিসহ গ্রেফতারকৃত আসামি হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামি ছেড়ে দেওয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন। পরে ওই এলাকার স্থানীয় লোকদের বিষয়টি যেন কেউ না জানে এজন্য এক প্রকার চাপ প্রয়োগ করেন।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে  বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঘটনায় সম্পৃক্ত এসআই শহিদুল ইসলামকে বরগুনা জেলা পুলিশ কর্তৃক ক্লোজ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »