আ.লীগ অফিসের সামনে বড় বড় পাতিলে রান্না হচ্ছে খিচুড়ি
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ.লীগ অফিসের সামনে বড় বড় পাতিলে রান্না হচ্ছে খিচুড়ি

একদিকে চলছে বিএনপির গণসমাবেশ, অন্যদিকে রান্না হচ্ছে হাড়ি হাড়ি খিচুরি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়কে শনিবার দুপুরে খিচুড়ি রান্নার এমন চিত্রই দেখা গেছে।

বিএনপির সমাবেশকে ঘিরে ভোর থেকেই রাজধানীজুড়ে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করতে দেখা গেছে। 

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন মাঠে। রাজধানীর বিভিন্ন স্পটে অঙ্গসহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সড়কের পাশে অবস্থান নিয়ে থাকতে। 

গাবতলীতে যুবলীগের মিছিল ও অবস্থান চোখে পড়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।

মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে মিছিল ও অবস্থান করতে দেখা যায়।

এদিকে টিএসসি ও মধুর ক্যান্টিনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের পৃথক পৃথক অবস্থান চোখে পড়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্লোগান দিয়ে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। তারা বিএনপি ও জামায়াত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কার্যালয়ের সামনে একদল যুবককে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দেখা যায়। নেতা-কর্মীদের হাতে লাঠিতে বাঁধা দলের পতাকা। কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের জন্য ডেকচিতে রান্নার আয়োজন করা হচ্ছে।

বেলা ১০টার দিকে সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ চলছে। গত বুধবার নয়াপল্টনে বিএনপি ও পুলিশের সংঘর্ষ হয়। এরপর থেকেই বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »