বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে

 লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর করেছেন। এতে রাকিব গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার কায়কোবাদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে উপস্থিত নেতাকর্মীদের সামনে প্রকাশ্যে রাকিবকে মারধর করা হয়। 

এদিকে সন্ধ্যায় আহত রাকিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে। তাকে দেখতে হাসপাতালে আসেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। 

অভিযুক্ত কাশেম জিহাদি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

আহত ছাত্রলীগ নেতা রাকিব ইমাম জানান, ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে তিনিও অংশগ্রহণ করেন। হঠাৎ কোনো কারণ ছাড়াই অনুসারীদের নিয়ে আওয়ামী লীগ নেতা কাশেম জিহাদি এসে তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। একপর্যায়ে তাকে অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয়। 

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, রাকিবকে কাশেম জিহাদি মারধর করেছেন। আমরা সেখানে ছিলাম। পরে রাকিবকে সরিয়ে দিয়েছি। জেলা ছাত্রলীগ নেতাদের বিষয়টি জানানো হয়েছে। 

আবুল কাশেম জিহাদি বলেন, ছাত্রলীগের প্রস্তুতি সভাতে আমি ছিলাম। তবে কাউকে মারধর করিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাতাহাতি হয়েছে বলে শুনেছি। মারধরের ঘটনা শুনিনি। এ ঘটনায় কেউ অভিযোগও করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »