বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউএনওর স্বামীকে পেটালেন আ.লীগ নেতার ছেলে
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১২:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউএনওর স্বামীকে পেটালেন আ.লীগ নেতার ছেলে

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাতে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন- শামিম হোসেন (৪০) ও তার ছেলে আলিফ হোসেন (১৯)। তারা সোনাতলা পৌর এলাকার বাসিন্দা৷ শামিমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বুলু।

ভুক্তভোগী ইউএনওর স্বামীর নাম আল আমিন শিকদার। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।

জানা গেছে, শনিবার বিকেলে শামিম ও তার ছেলে আলিফ উপজেলা পরিষদ চত্বরের ব্যাডমিন্টন কোর্টে খেলাধুলা করছিলেন। এ সময় ইউএনও সাইদা পারভীনের স্বামী সেখানে যান৷ তখন ইউএনওর গাড়িচালক শামিম ও আলিফকে সেখান থেকে চলে যেতে বললে, তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ইউএনওর স্বামী আল-আমিন তাদের ঝগড়া করতে নিষেধ করলে, তার ওপর হামলা চালনো হয়। তারা আল-আমিনকে লাঠি দিয়ে আঘাত করেন।

এ বিষয়ে সোনাতলার ইউএনও সাইদা পারভীন বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার হার্টের সমস্যা আছে। সম্প্রতি তার বুকে অস্ত্রোপচার করে স্ক্র বসানো হয়েছে। বর্তমানে সুস্থ আছেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুব আলম বুলু বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার ছেলে ও নাতি ইউএনওর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ইউএনওর স্বামী আল-আমিনের সঙ্গে আমার ছেলের ধাক্কা লাগে। এর জন্য পুলিশ আমার ছেলে ও নাতিকে ধরে নিয়ে গেছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, অভিযুক্ত বাবা ও ছেলেকে উপজেলা চত্বর থেকেই আটক করা হয়েছে। বর্তমানে তারা আমাদের হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »