বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউটিউব দেখে যুদ্ধজাহাজ বানালেন আকাশ!
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২২, ৮:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে যুদ্ধজাহাজ বানালেন আকাশ!

 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

ইউটিউবে ভিডিও দেখে ডেমো যুদ্ধজাহাজ তৈরি করে ফেললেন ভোলার চরফ্যাশন উপজেলার নুরে বেলায়েত আকাশ! মাত্র ২৮ দিনের প্রচেষ্টায় উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারের দোকানের পেছনের ছোট একটি কক্ষের ভেতরে বসে রিমোট কন্ট্রোল ‘স্পেশাল অপারেশন মনিটরিং বোট’ তৈরি করেন তিনি। 

নুরে বেলায়েত জাহাজটির নাম দিয়েছেন ‘মেরিন রাব্বানা’। নুরে বেলায়েত আকাশ চরফ্যাশন উপজেলার এই ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের প্রবাসী আবু তাহের সিরাজের ছেলে।

এ জাহাজটির বিশেষত্ব একটি দিক হলো, ওয়াটার প্রুফ থাকায় ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর হেলে পড়লেও তা মুহুর্তের মধ্যে নিজে নিজেই পূর্বের অবস্থানে ফিরে আসবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতাস ও ঢেউ প্রতিরোধ করে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে পারবে এ জাহাজ। সেই সঙ্গে জাহাজটিতে লাইভ ক্যামেরা ও স্যাটেলাইটসহ নানা প্রযুক্তি রয়েছে। ১০ কিলোমিটার দূর থেকে শত্রুর অবস্থান নিশ্চিত করে গতিবিধি নজরদারি করতে পারবে এবং সংকেত পাঠাবে।

আকাশ জানান, বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে ২০২০ সালে বরিশাল মেরিন একাডেমিতে ভর্তি হয়ে ইঞ্জিন প্রশিক্ষণ কোর্স করেন বেলায়েত। জাহাজ প্রকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা না থাকলেও জাহাজ নির্মাণ প্রকৌশল এবং ইঞ্জিন সম্পর্কে জ্ঞান রয়েছে তার। তিনি বলেন, জাহাজ নির্মাণে বাস্তব ধারণা না থাকলেও ইউটিউব এবং গুগল দেখে নিজের মেধা খাটিয়ে জাহাজটি নির্মাণ করেছি। 

তীব্র গতিসম্পন্ন এ জাহাজটিকে নৌবাহিনীর সদস্যদের জন্য নির্মাণ করেছেন বলে জানান আকাশ। 

তিনি বলেন, সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর জাহাজ নির্মাণের ইচ্ছে রয়েছে তার। 

এদিকে আকাশের এমন প্রতিভা দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আজাদ পাটওয়ারী বলেন, ‘বেলায়েতের জাহাজ নির্মাণের খবর জানতে পেরে আমরা সেটি দেখতে এসেছি। আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের এ খুদে বিজ্ঞানীর প্রতিভার মূল্যায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। ‘




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »