শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনামুল হককে লাঞ্ছনার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইনামুল হককে লাঞ্ছনার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে প্রকৌশলী ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ গতকাল সোমবার বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার বিকেল পাঁচটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দলীয় প্রচারপত্র বিলি করছিলেন সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক ইনামুল হক। এ সময় তাঁকে প্রকাশ্যে থাপ্পড় মারেন এক ব্যক্তি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাঞ্ছনাকারীর পরিচয় পাওয়া যায়। তাঁর নাম বানি আমিন। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। বানি আমিন এর আগে কাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে এসেছিলেন তিনি। বানি আমিন ইনামুল হককে লাঞ্ছিত করার কথা স্বীকার করেছেন। বলেছেন, বিষয়টি নিয়ে তিনি এখন লজ্জিত।

ঢাকায় গত শনিবার প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিত করেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বানি আমিন

ইনামুল হক নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। এ ছাড়া হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁকে লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন। হামলাকারীর গ্রেপ্তার ও বিচার দাবি করেছে তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »