সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইলিশের দাম কমলেও বেড়েছে অন্য মাছের দাম
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৬:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইলিশের দাম কমলেও বেড়েছে অন্য মাছের দাম

অর্থ ডেস্কঃ
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে এ সপ্তাহেও স্বস্তির খরব নেই ভোক্তাদের জন্য। রুই, কাতলাসহ সব মাছের দাম কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। বাড়েনি ইলিশের দাম।

ইলিশের ভরা মওসুম। তাই আমদানির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রিও বেড়েছে। আগামী সপ্তাহের পর থেকে সব ধরণের ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। তাই বাজারে ইলিশের দাম কমতে শুরু করেছে।

ইলিশের আকারভেদে ২০০ থেকে সাড়ে ৩০০ গ্রাম ওজনের কেজি ৩০০ থেকে ৩৭০ টাকা, ৫০০ গ্রামের অধিক ওজনের কেজি ৬৫০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম কেজিতে ৮০০ টাকা, ৮০০ থেকে ১ কেজির ৯৫০ থেকে ১০৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

তবে এ সুযোগে অন্য সব মাছের দাম বেড়েছে। আমদানি কমে যাওয়া ও ইলিশের বাড়তি চাহিদায় এসব মাছের দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

এদিকে কোন কারণ ছাড়াই সব ধরনের চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। দাম বেধে দেয়ার ঘোষণার পরও সেই দামে বিক্রি হচ্ছে না চিনি। আগের বাড়তি দামের পণ্য শেষ না হওয়ার কারণে ডিলাররা দাম কম রাখছে না বলে অভিযোগ বিক্রেতাদের।

সপ্তাহের ব্যবধানে আবার বেড়েছে আটার দাম। প্রতি কেজি খোলা আটা কেজিতে পাঁচ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আটা আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে।

হঠাৎ করে আমদানি করা চায়না আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। এমন অবস্থায় ক্রেতারা বলছেন প্রতিনিয়ত পণ্যের দাম বাড়তি থাকায় কম পরিমাণে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। শীতের সবজির আমদানি বেড়েছে সঙ্গে কমতেও শুরু করেছে দাম। সব সবজিতে দাম কমেছে কেজিতে দশ থেকে ২০ টাকা।

বাজার ঘুরে দেখা যায়, লাউ ৫০ থেকে ৬০, কচুর মুখি ৬০ ও লতি ৬০ টাকা। দাম কমায় করলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা। তড়ই ৬০, ঝিঙ্গা ৭০, চিচিঙ্গা ৭০, পটল ৫০। মুলার কেজি আগের মতোই ৬০ কেজি। কাঁচকলার হালি ৪০ টাকা।

কমেছে শাকের দাম। পাট শাক দুই আটি ১৫, কলমি শাক দুই আটি ২০, কচুর লতি দুই আটি ১০, মুলা দুই আটি ২০, লাল শাক দুই আটি ২০, পুই শাক ২০ ও শাপলা ডাটা ১০ টাকা। তবে ধনে পাতা ১০০ গ্রাম ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর লেবুর হালি ১০ টাকায় মিলছে।

বাজারে এক ডজন ডিম একশ’ ৪০ টাকায় বিক্রি হলেও হালি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ব্রয়লার মুরগীর দাম কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »