শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২, ১১:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন।

রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল স্ট্রিটে এ বিস্ফোরণ ঘটে বলে ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে, যেখান থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে।

ঘটনাস্থলে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল কিংবা এটি কোনো বোমা হামলা কি না— এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সিনেম কোসেওগ্লু জানান, এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন- ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আল জাজিরার কোসেওগ্লু বলেন, বিস্ফোরণটি ছিল একটি ধাক্কার মতো। কেননা শহরে হামলার বিষয়ে সাম্প্রতিক কোন সতর্কবার্তা ছিল না।

ইস্তিকলাল অ্যাভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক। প্রতিদিন প্রচুর মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। সড়কের দুই ধারে সারি সারি রেস্তোরাঁ ও দোকানপাট রয়েছে।

এর আগে ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »