সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
প্রকাশ: ২৪ জুলাই, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুরে প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

নাজমুল হক মুন্নাঃ
বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর প্রতিবন্ধী ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উজিরপুর মডেল থানার এস,আই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ধর্ষক আজিজুল বিশ্বাস ২১ কে গ্রেফতার করেছে। দঃধামুরা ধর্ষকের বাড়ীর আঙ্গিনায় সালিশী বৈঠক চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য শোলক ইউনিয়নের দঃধামুরা গ্রামের বারেক বিশ্বাসের ছেলে লম্পট আজিজুল বিশ্বাস বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের শহিদুল ইসলাম বেপারীর মেয়ে প্রতিবন্ধী অষ্টম শ্রেণীতে পরুয়া ছাত্রীকে সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
সর্বশেষ ১৮ জুলাই রাতে লম্পট আজিজুল ওই ছাত্রীকে ডেকে নির্জন স্থানে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি বাড়ীর লোকজন টের পেলে ধর্ষণের ঘটনা এলাকায় চাউর হয়। ছাত্রীর পরিবার জানতে পেরে ২২শে জুলাই উজিরপুর মডেল থানার তার পিতা শহিদুল ইসলাম বেপারী বাদী হয়ে ধর্ষক আজিজুল বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে লম্পটের পরিবার ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে পালিয়ে থাকা লম্পট আজিজুলকে ২৩ শে জুলাই সকালে বাড়ীতে হাজীর করে এবং দুপুর ১২টায় এলাকায় কতিপয় মোড়লদের নিয়ে বাড়ীর মধ্যে শালিশি বৈঠক বসায়।এ সময় উজিরপুর মডেল থানার এস,আই জাফর শালিশি বৈঠক থেকে ধর্ষন মামলার আসামি লম্পট আজিজুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই জাফর জানান ২৪ জুলাই সকালে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হবে এবং ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »