সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


উজিরপুর – বানারিপাড়ার অসহায়দের মাঝে ফাইয়াজুল হক রাজু’র মানবতার উপহার
প্রকাশ: ১২ মে, ২০২০, ৪:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উজিরপুর – বানারিপাড়ার অসহায়দের মাঝে ফাইয়াজুল হক রাজু’র মানবতার উপহার

মামুনুর রশীদ নোমানী : করোনা মহামারী মোকাবেলায় দেশের অসহায় মানুষ খুব কষ্টে দিনযাপন করছেন। সবাই যে যার মতো চেষ্টা করছেন অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবার। বর্তমানে বহু মানুষ মানবিক কাজ করে যাচ্ছেন। দিন রাত অসহায় মানুষের কল্যানের জন্য নিরলস ভাবে নিরবে কাজ করছেন এমনই এক জন। তিনি হলেন ,

শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র, প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য এবং গ্রিন ঢাকা-ক্লিন ঢাকার আহ্বায়ক এ কে ফাইয়াজুল হক রাজু ।


ঢাকায় তিনি নিজ এলাকার এবং নিজ এলাকা উজিরপুর ও বানারীপাড়ার পরিচিতি ও অপরিচিত দলমত নির্বিশেষে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন ঢাকায় আটকে পড়া তাঁর গ্রামের অসহায় মানুষের পাশে থাকবার। ইতিমধ্য তিনি উজিরপুরের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা পৌছে দিচ্ছেন।

পর্যায়ক্রমে উজিরপুর ও বানারীপাড়ার সকল ইউনিয়নে মানবিক সহায়তা পৌছে দিবেন। উজিরপুরে এ কে ফাইয়াজুল হক রাজুর প্রতিনিধি হিসেবে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহিন আহমেদ রনির সার্বিক তত্তাবধানে ত্রান কার্য্যক্রম অব্যাহত রয়েছে।
একে ফাইয়াজুল হক রাজু নিজ উদ্যোগে অসহায় মানুষের কল্যাণে পাশে থাকবার চেষ্টা করছেন প্রতিনিয়ত। লকডাউনের কারনে তিনি উজিরপুর ও বানারীপাড়ায় আসতে পারেন নি। তবে শিঘ্রই তিনি নিজ এলাকায় আসবেন। মানবিক কারনেই জনগণের কাছে এই দুর্যোগে ত্রান দিয়ে সেবা করছেন একে ফাইয়াজুল হক রাজু ।
ফাইয়াজুল হক রাজু বলেন, করোনা মহামারী মোকাবেলায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে মানবিক করে তোলার পাশাপাশি সামাজিকভাবে মানুষকে সচেতন করছেন এবং করোনা যোদ্ধাদের উৎসাহ যোগাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি মানুষ মানবিক হবে এই প্রত্যাশা আমাদের সকলের।
ফাইয়াজুল হক রাজু আরো বলেন, আমার ধমনিতে যার রক্ত বহমান, যে তার সারাজীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য চিন্তা করতেন, কাজ করতেন আমিও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্‌।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »