শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


উত্তাল সাগর, ঢেউ দেখতে পর্যটকদের ভীড়
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২, ১:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

উত্তাল সাগর, ঢেউ দেখতে পর্যটকদের ভীড়

অনলাইন ডেস্ক

উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় ৩ ফুট উচ্চতায় আছড়ে পড়ছে একেকটি ঢেউ। সেই সঙ্গে সমুদ্রতীরে রয়েছে বাতাসের তীব্র চাপ। আর এই ঢেউ দেখতেই সমুদ্রতীরে ভীড় করছেন পর্যটকরা। এমনকি সৈকতে নেমে গোসলও করছেন তারা। তবে পর্যটকদের সৈকত থেকে সরে যেতে মাইকিং করছেন ট্যুরিষ্ট পুলিশকে।

পর্যটক শেলী আক্তার জানান, তিনি ঢাকা তকে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় নামতে ভয় পাচ্ছেন। তীরে বসে বড় বড় ঢেউগুলো উপভোগ করছেন।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, সতর্কতার সঙ্গে আছি। সমুদ্রে নেমে গোসল করেছি, ঢেউগুলো বুকে জড়িয়ে নিয়েছি। সমুদ্রের বড় বড় ঢেউয়ের অনুভূতি অন্য রকমের। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘সৈকতের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিমের টহলে রয়েছে। পর্যটকদের নিরাপদে থাকাতে বারবার মাইকিং করা হচ্ছে।’

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘বৃষ্টিধারা অব্যাহত থাকতে পারে। বাতাসের চাপ আরও বাড়তে পারে। আবহাওয়ার এই অবস্থা আগামী তিনদিন পর্যন্ত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »