শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঋণের কিস্তি পরিশোধে আবারও বিশেষ ছাড়
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঋণের কিস্তি পরিশোধে আবারও বিশেষ ছাড়

 
বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঋণের কিস্তি পরিশোধে আবারও বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের ঋণের কিস্তির অর্ধেক টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলেই ঋণগ্রহীতাকে আর খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে না। অক্টোবর পর্যন্ত যেসব গ্রাহকের ঋণ নিয়মিত রয়েছে কেবল তারাই এ সুবিধা পাবেন।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

সার্কুলারে বলা হয়, বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় তার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে। এতে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় কমে গেছে। ফলে অনেকের পক্ষেই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। 

এ অবস্থায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে মেয়াদি ঋণের বিপরীতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণগ্রহীতাকে আর খেলাপি করা যাবে না। আগের নিয়মে ৭৫ শতাংশ পরিশোধ করার শর্ত ছিল। এখন ২৫ শতাংশ কমানো হয়েছে। 

তবে সবাই এ সুযোগ পাবেন না। কেবল মাত্রা মেয়াদি ঋণের ক্ষেত্রে যেসব গ্রাহকের কিস্তি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরিশোধের শর্ত রয়েছে তারাই এ সুবিধা পাবেন। একই সঙ্গে অক্টোবর পর্যন্ত ওই ঋণ নিয়মিত হিসাবে থাকতে হবে। 

এর আগে ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে দেশে চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় আগামী বছরের জুন পর্যন্ত ব্যবসায়ীদের খেলাপি না করার দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তাদের ওই দাবির পরিপ্রেক্ষিতেই ঋণ পরিশোধে এই ছাড় দেওয়া হয়। 

সার্কুলারে বলা হয়, এই সুবিধা যেসব গ্রাহক গ্রহণ করবেন তাদের কাছে বকেয়া ঋণ পরিশোধের ক্ষেত্রে আগের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আরও এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »