শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


একজন দক্ষ সংগঠকের নাম সাংবাদিক মামুনুর রশীদ নোমানী
প্রকাশ: ২৭ জানুয়ারি, ২০২২, ৪:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একজন দক্ষ সংগঠকের নাম সাংবাদিক মামুনুর রশীদ নোমানী

নাজমুল সানী : মফস্বল অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দু দু বার শেরেবাংলা পদক পেয়েছেন বরিশাল অনলাইন প্রেস ক্লাব ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্রাবের যুগ্ন-সম্পাদক, দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক , শীর্ষনিউজের ও দৈনিক খবরপত্রের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল খবরের সম্পাদক ,প্রকাশক মামুনুর রশীদ নোমানী। তিনি ২০০১ সালে বরিশালে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন তিনি কাজ করছেন শীর্ষ নিউজসহ অসংখ্য অনলাইন মিডিয়ায়। ১৯ বছর ধরে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বরিশালের দৈনিক শাহনামায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ ও দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান হিসেবে বর্তমানে কর্মরত। বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েসন,বনপা সহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন । সাংবাদিকতায় জীবনের ১৯টি বছর পাড়ি দিয়েছেন। শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম ও শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন ও সেবা তাকে অনলাইন মিডিয়ায় গুরুত্বপুর্ন অবদান রাখায় দু দু বার শেরেবাংলা পদক দিয়ে তাকে সম্মানিত করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও গনমাধ্যম সংগঠন থেকে বহুবার সম্মাননা পেয়েছেন।


অনলাইন সাংবাদিকদের কল্যানে ও সাংবাদিকদের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নোমানী। নিজের প্রতিভা, একাগ্রতায় এগিয়ে চলছেন মামুনুর রশীদ নোমানী । যে কোনো কাজ সর্বোচ্চ দক্ষতায় সম্পন্ন করেন তিনি। জন্মের সময়েই যেন সঙ্গে করে নিয়ে এসেছেন অসাধারণ সাংগঠনিক দক্ষতা। দক্ষ সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়ে চলেছেন সমাজ তথা দেশের উন্নয়ন মূলক কাজে। সাংগঠনিক যে কোনো কাজে দারুণ আগ্রহ ও সফলতার জীবন্ত কিংবদন্তি। এতেই সকলের নজরে পড়ে যান তিনি। তার নেয়া প্রতিটি প্রোগ্রাম যেন এক একটা সাফল্যের গল্প৷ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন ছাড়াও ব্যবহার দিয়ে সবার মন জয় করেছেন। নোমানীর ফেসবুক আইডি তথা অনলাইনে সরব বিচরণ যেখানে তার সকল কর্মের লেখা ও ছবি। তিনি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিনিয়ত। তিনি ফেসবুকের জনপ্রিয় গ্রুপ ফ্রেন্ডস ফর লাইফের প্রতিষ্ঠিতা ও এডমিন। ফেসবুকে লাখ লাখ গ্রুপের মধ্য একটি ব্যতিক্রমধর্মী গ্রুপ ফ্রেন্ডস ফর লাইফ। এছাড়া তিনি স্মার্ট ব্যাগ বরিশালের ম্যানেজিং ডাইরেক্টর। উল্লেখ্য, ২০১৪ সালের ৮ জুন বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে সোসাইটি ফর ইকো সোস্যাল এ্যান্ড বেসিক এ্যাওয়ারনেস সেবা সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে অনলাইন সাংবাদিকতায় অবদান রাখায় শেরে বাংলা পদক দিয়েছিলো।


৩১শে অক্টোবর’ ১৫ শনিবার বেলা ৩টায় বরিশাল টাউন হল মিলনায়তনে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরাম ও শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শেরে বাংলা এ.কে ফজলুল হক এর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে “শেরে বাংলার জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মামুনুর রশীদ নোমানীকে এ পদক দেয়া হয় ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »