সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একজন নওমুসলিমের সফল উদ্যোক্তা হওয়ার গল্প
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একজন নওমুসলিমের সফল উদ্যোক্তা হওয়ার গল্প

মুহাম্মদুল্লাহ

অনলাইনে ঘড়ি বিক্রি করে সফলতা লাভ করছেন মোহাম্মদ ইব্রাহিম ওমর। দিন দিন গ্রাহকদের আগ্রহ বাড়ছে তার কাছ থেকে ঘড়ি নেয়ার। তাই তিনি অনলাইনের পাশাপাশি গ্রাহকদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণের জন্য করেছেন আউটলেটও। যেন দোকানে এসে গ্রাহক তার পছন্দমতো ঘড়ি কিনতে পারে।

মোহাম্মদ ইব্রাহিম ওমর আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে নিজের স্ত্রী, দুই সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোহাম্মদ ইব্রাহিম ওমর বলেন, মুসলমান হওয়ার আগে আমার মোবাইলের দোকান ছিল। যেখানে মোবাইল সার্ভিসিং ও নতুন-পুরাতন মোবাইল বিক্রি করতাম। যেহেতু আমি হিন্দু ধর্মে ছিলাম। তাই আমার দোকানটাও ছিল হিন্দু এলাকায়। মুসলমান হওয়ার পরে অনেক কোণঠাসা হয়ে পড়ি। এলাকার হিন্দুরা আমাকে অন্যভাবে দেখা শুরু করে। আমার দোকানের গ্রাহকও কমে যায়।

ইব্রাহিম বলেন, তখন আমি আল্লাহ তায়ালার কাছে দুআ করতে থাকি। তিনি যেন আমার জন্য হালাল কোনো ব্যবসার পথ বের করে দেন। এরপরে এক রাতে স্বপ্নে দেখি, আমি ঘড়ির ব্যবসা করছি। এরপরই মূলত আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Ibrahim Mart’ নামে একটি পেইজ খুলে ঘড়ির ব্যবসা শুরু করি।

তিনি আরো বলেন, আমার আগের ব্যবসার মোটামুটি ২৯,৫০০ টাকার মতো ছিল। সেটাকেই পুঁজি বানিয়ে আল্লাহর তায়ালার ওপরে ভরসা করে ব্যবসা শুরু করি। এখন আলহামদুলিল্লাহ, আমার এই ব্যবসায় দুই লাখ টাকার শুধু ঘড়িই কেনা আছে। যা অনলাইনে বিক্রি করছি। এবং আরো নতুন ইলেকট্রিক গেজেট যোগ করার কাজ চলছে।

মোহাম্মদ ইব্রাহিম ওমর বলেন, মুসলমান হওয়ার পরে আমি খুব দুঃশ্চিন্তায় পড়ে গিয়ে ছিলাম। পরিবার নিয়ে কিভাবে জীবন ধারণ করব। কিন্তু, আল্লাহ তায়ালা আমাকে হতাশ করেননি। আমাদের জীবন ধরনের জন্য উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে আমার এই অনলাইন শপ থেকে প্রত্যেক দিন প্রায় ২০-২৫ হাজার টাকার ঘড়ি বিক্রি হয়। গ্রাহকদের মন্তব্যও ভালো।

গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটও হচ্ছে। যেখানে ঘড়িসহ আরো অন্যান্য পণ্য খুব সহজে পাওয়া যাবে। আর আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে থাকি। সাভার চৌরঙ্গী সুপারমার্কেট পঞ্চম তালা সাভার ঢাক-১৩৪০ থেকে যে কেউই সরাসরি এসেও পণ্য গ্রহণ করতে পারবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »