বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


একটি ডিম এখন সাড়ে ১২ টাকা :দামে ‘রেকর্ড’
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একটি ডিম এখন সাড়ে ১২ টাকা :দামে ‘রেকর্ড’

ডিমও এখন চড়া দামের পণ্য। ঢাকায় বাসার কাছের মুদিদোকান থেকে ফার্মের মুরগির বাদামি এক হালি ডিম কিনতে লাগছে ৫০ টাকা। এতে একটি ডিমের দাম পড়ে সাড়ে ১২ টাকা। যাঁরা ডজন (১২টি) দরে ডিম কিনতে পারেন, তাঁদের দাম দিতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা।

দেশে এর আগে কখনো এত দামে মানুষকে ডিম কিনতে হয়নি বলে জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, ২০০৯ ও ২০১০ সালে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। কারণ ছিল বার্ড ফ্লু। তখন এ রোগের কারণে অনেক খামার বন্ধ হয়ে সরবরাহ–সংকট তৈরি হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে দেশে মুরগির ডিমের হালির গড় দাম ছিল ২৭ টাকার আশপাশে। সর্বশেষ গত জুলাইয়ে গড় দাম ছিল ৪০ টাকার কিছু কম।

ডিমের দাম যখন কম থাকে, তখন ফার্মের মুরগির বাদামি ডিম সাধারণত প্রতি হালি ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হয়। যখন বাড়ে, তখন তা ৪০ টাকা পর্যন্ত ওঠে।

যে টাকায় এক হালি ডিম পাওয়া যায়, তা দিয়ে মাছ-মাংস কোনোটিই কেনা সম্ভব নয়। ডিম খুব অল্প খরচে একটি পুষ্টিকর খাবারের উৎস।

মোস্তাফিজুর রহমান, জাতীয় পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টর

এ দফায় সপ্তাহখানেক ধরে ডিমের দাম ব্যাপক চড়া। গতকাল শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের হালিপ্রতি দর চাওয়া হয় ৪৭ টাকা। ঢাকার শেওড়াপাড়ার অলি মিয়ার টেক বাজারে একই ডিম বিক্রেতা প্রতি হালি ৫০ টাকার নিচে বিক্রি করেননি। একই বাজারের কাছের মুদিদোকানে প্রতি হালি চাওয়া হচ্ছিল ৫২ টাকা। সাদা ডিমের দাম সামান্য কম, কারওয়ান বাজারে হালি ৪৫ টাকা।

হাঁসের ডিমের দাম আরও বেশি। কারওয়ান বাজারে প্রতি হালি ৬০ টাকা। আর অন্য বাজারে তা চাওয়া হয় ৬৫ থেকে ৭০ টাকা। দেশি মুরগির ডিম বিক্রেতারা প্রতি হালি ৫৪ থেকে ৫৮ টাকা চান।

ডিমের দাম কেন এতটা বাড়ল, জানতে চাইলে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে বলেন, মুরগির খাবারের দাম এতটা বেশি যে ব্যয় সামলাতে না পেরে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে মুরগির বাচ্চার চাহিদা কমে যায়, যা বাচ্চা উৎপাদনকারী অনেক হ্যাচারিকে বন্ধ হতে বাধ্য করে। এখন দাম বেশি পেয়ে খামার চালু হচ্ছে। ফলে বাচ্চা ফোটাতে ডিমের চাহিদা বেড়েছে। ওদিকে উৎপাদন কম।

খন্দকার মো. মহসিন আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে ভুট্টা আমদানি কমেছে। এতে দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কেজি এখন ৩৫ থেকে ৩৬ টাকা। সয়াবিন মিলের (সয়াবিনের খইল) দাম কেজিতে ৩২ থেকে বেড়ে ৬২ টাকা হয়েছে। এখন আবার ট্রাকভাড়াও বেড়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, দেশে বছরে প্রায় দুই হাজার কোটি ডিম উৎপাদিত হয়। দেশে উৎপাদিত ডিম দিয়েই চাহিদা মেটে।

পুষ্টিবিদদের মতে, ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একটি সেদ্ধ ডিম থেকে সাধারণত ৭৭ ক্যালরি পাওয়া যায়, যা দীর্ঘ সময় শক্তি জোগায় এবং ক্ষুধা কমায়। এ ছাড়া একটি ডিমে প্রায় ৬ দশমিক ৩ গ্রাম উচ্চ মানের আমিষ, শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহের আয়রন, ভিটামিন এ, বি, ডি, ই এবং নতুন কোষ গঠনে সাহায্যকারী ফলেটের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়।

জাতীয় পুষ্টি কর্মসূচির লাইন ডিরেক্টর মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ডিম মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ উৎস। কারণ, যে টাকায় এক হালি ডিম পাওয়া যায়, তা দিয়ে মাছ-মাংস কোনোটিই কেনা সম্ভব নয়। ডিম খুব অল্প খরচে একটি পুষ্টিকর খাবারের উৎস।

মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়লে সীমিত আয়ের মানুষ পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন না।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »