সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


এক নারীর দুই স্বামী : স্ত্রী দাবি করে টানাটানি
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক নারীর দুই স্বামী : স্ত্রী দাবি করে টানাটানি

সিলেটে প্রধান সড়কে এক নারীকে নিয়ে টানাটানি করতে দেখেন লোকজন। এরপর উৎসুক লোকজন এগিয়ে গিয়ে দেখেন দুজন ওই নারীর দুই হাত ধরে রেখেছেন। তারা ওই নারীকে নিজের স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় মারামারি। দুজনের মারামারিতে মানুষের জটলা দেখা দেয়।  বুধবার বিকেলে নগরীর লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তিনজনকে নিয়ে যাওয়া হয় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেবেকা বেগম লাকীর বাসায়। পরে পুলিশ ডাকেন কাউন্সিলর।

জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া। বিয়ের পর তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে আসেন। ২০১৯ সালে খোকন মালদ্বীপ চলে যান। একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি গ্রামের কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার। ১৫ মাস আগে চার সন্তান ও স্বামী খোকনের সংসার ছেড়ে সুলতানা কবিরের বাড়িতে চলে যান। কবিরের সঙ্গে সিলেটের আদালতে বিয়ে করার সময় সুলতানা আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে জানান।

চার সন্তান ফেলে স্ত্রী চলে যাওয়ার পর তাকে খুঁজতে থাকেন খোকন মিয়া।  বুধবার বিকেলে সিলেটের লামাবাজার আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় সুলতানাকে পেয়ে যান খোকন মিয়া। এসময় সুলতানার বর্তমান স্বামী কবিরও সঙ্গে ছিলেন। কবির হোসেন আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল রেস্টুরেন্টের কর্মী। আর সুলতানা ওই হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন।

এ অবস্থায় সুলতানা ও কবিরকে শাহজালাল উপশহরের তের রতনে নিয়ে যান। বিষয়টি খোকন কাউন্সিলর রেবেকা আক্তার লাকীকে জানান। খোকন ও কবির দুজনেই স্ত্রী দাবি করায় এবং কাগজপত্র থাকায় কাউন্সিলর লাকি তিনজনকেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় পাঠান।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘একজনের সঙ্গে বিয়ে হয়েছে অনেক আগে। ওই ঘরে সন্তানও রয়েছে। আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে তিন মাস আগে। বিষয়টি আমরা ভালো করে দেখছি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »