মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


এখনো ধরা ছোয়ার বাইরে মতিঝিলের হাদি ও স্বপন বাহিনী
প্রকাশ: ৩ অক্টোবর, ২০১৯, ৮:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এখনো ধরা ছোয়ার বাইরে  মতিঝিলের হাদি ও স্বপন বাহিনী

স্টাফ রিপোর্টারঃ সারাদেশে চলছে অপরাধ দমনের চিরুনী অভিযান। এর মধ্যেও প্রকাশ্যেই অপরাধ জগতে দাপিয়ে বেড়াচ্ছে হাদী এবং স্বপনের ক্যাডার বাহিনী। হাদীর বাড়ি ফেনী। হাদী বিএনপির সক্রিয় কর্মী থাকলেও ঢাকায় এসে আধিপত্য বিস্তারের উদ্যেশ্যে ক্যাসিনো সম্রাটের দলে যোগ দেয়। এখন সে মতিঝিল, পল্টন এলাকার যুবলীগের নেতা বলে দাবি করে।

স্বপনের বাড়ি বরগুনা জেলায় সেও যুক্ত ছিলো বিএনপির রাজনীতির সাথে, নিজ এলাকায় অপকর্ম করার কারণে বিতাড়িত করা হয় সেখান থেকে, পরবর্তীতে ঢাকায় এসে হাদী ও স্বপন একজোট হয়ে ইসমাইল হোসেন সম্রাটের সাথে সখ্যতা গড়ে তুলে যোগ দেয় যুবলীগে।

সরকার দলীয় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে এবং যুবলীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবত ঢাকার মতিঝিল ও পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছে হাদী এবং স্বপনের সন্ত্রাসী বাহিনী।

নানা ধরনের অবৈধ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজী ও জুয়ার আসর নেতৃত্ব দিয়ে আসছেন হাদী ও স্বপন। বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের অপহরণ করে মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন ক্লাবে ও তাদের গোপন আস্তানায় আটকিয়ে নির্যাতন করে মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছে তারা।

এছাড়াও ক্যাসিনো, ইয়াবা ও জুয়াকারবারী করে আসছে হাদি ও স্বপন গ্রুপ। এরা কখনো আওয়ামীলীগ এর সিনিয়র নেতা, মন্ত্রী ও বিভিন্ন এমপিদের নাম ভাঙিয়ে আসছে। এদের গ্রেপ্তার করলেই বেড়িয়ে আসবে নানা রকম চাঞ্চল্যকর সব তথ্য, জনমনে নেমে আসবে স্বস্তি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »