মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৭:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : 

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক রিপোর্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রোববার চ্যানেলটির প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে মুন্নী সাহা বলেন, ‘আমাদের একজন রিপোর্টার দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চারদিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআরে যোগাযোগ করা হলে ১০ এপ্রিল তারা বাসা থেকে তার স্যাম্পল সংগ্রহ করেন। ১১ এপ্রিল রাতে তারা জানিয়ে দেয়, তিনি করোনা পজেটিভ।’

এতে বলা হয়, ‘কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট ছিল না। জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। সেই রিপোর্টার পজেটিভ নিশ্চিত হওয়ার পরই তার সঙ্গে কথা বলে যে তিনদিন অফিস করেছেন সেই সময় তিনি কাদের সঙ্গে কাজ করেছেন বা কাদের সঙ্গে মিশেছেন, তার তালিকা নেওয়া হয়। রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিউসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

চ্যানেলটির প্রধান নির্বাহী সম্পাদক আরও বলেন, ‘একজন সহকর্মীর করোনা সংক্রমণের খবরে মন খারাপ হলেও এটিএন নিউজের কর্মীদের মনোবল চাঙ্গা আছে। বাকি সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে সর্বাত্মক লড়াই চলছে, সে লড়াইয়ে সাহসের সঙ্গেই এটিএন নিউজের কর্মীরা মাঠে আছে এবং থাকবে। আপনাদের সবার সহায়তা ও ভালোবাসা কামনা করছি।’

এ নিয়ে গণমাধ্যমের সাত কর্মীর করোনায় আক্রান্তের খবর এলো। বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট, যমুনা, দীপ্ত ছাড়া আরও তিন গণমাধ্যমের তিনজনকর্মী বরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বলে জানা গেছে।

গত ৮ মার্চ থেকে বাংলাদেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১। আর মৃত্যু হয়েছে ৩৪ জনের। মোট সুস্থ হয়েছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »