শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এমপি সৈয়দা রুবিনা মিরার সতর্ক বার্তা ঘূর্ণিঝড় আম্ফান হতে সাবধান থাকুন
প্রকাশ: ২০ মে, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এমপি সৈয়দা রুবিনা মিরার সতর্ক বার্তা ঘূর্ণিঝড় আম্ফান হতে সাবধান থাকুন

রিপোর্টার শামীম মীর।। বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত, তখন মরার উপর খারার ঘা হয়ে হাজির ঘূর্ণিঝড় আম্ফান। কিন্তু অতীতের মত এবারও উজিরপুর বানারীপাড়ার মানুষের পাশে গরীবের এমপি সৈয়দা রুবিনা মিরা।তিনি ইতিমধ্যে ঘূর্ণিঝড় আম্ফান হতে মানুষকে সতর্ক করার জন্য নিজস্ব ফেসবুক একাউন্টের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তার বার্তাটি হলো,
প্রিয় বানারীপাড়া-উজিরপুরবাসী
ঘূর্ণিঝড় আম্ফান প্রবল বেগে উপকুলের দিকে এগিয়ে আসছে। করোনা দুর্যোগের প্রতিটি মুহূর্তে আমরা সবাই একসাথে কাজ করছি। সেই কারণে মহান রাব্বুল আলামিন আমাদের প্রতি মুহুর্তে সাহায্য করেছেন। এরই মধ্যে আরেকটা দুর্যোগ আম্ফান কড়া নাড়ছে আমাদের দরজায়। আমরা দুর্যোগ প্রতিরোধ করতে পারবো না কিন্তু সবাই মিলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি এবং একসাথে সতর্কতার সাথে কাজ করতে পারি। এই বিপদসমুহে আমাদের একসাথে থাকতে হবে অবশ্যই। পাশে দাড়াতে হবে একে অন্যের সব ভেদাভেদ ভুলে।

করোনা প্রটোকল মেনে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই জন্যে ঘুর্ণিঝড় শুরুর পূর্বেই ঝুঁকিপুর্ণ এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। গবাদিপশুর জন্য আশ্রয় কেন্দ্রের নিচ তলায় ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদেরকে বৃদ্ধ মা বাবা ও শিশুদেরকে আগেই সেখানে রেখে আসতে হবে। নগদ টাকা, স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে। প্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সাথে নিতে পারেন।। যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের ক্ষেত্রে ওষুধ নিতে ভুল করলে চলবে না।
প্রয়োজনীয় কাপড় সাথে নিতে পারেন। মোবাইলের চার্জার অবশ্যই সাথে নিতে ভুলবেন না।
সিডরের অভিজ্ঞতা আপনাদের সবার রয়েছে। বলা হচ্ছে ঘূর্নিঝড় আম্ফান তার চেয়েও শক্তিশালী রুপে আঘাত হানতে পারে। তাই কোন ভাবেই অবহেলা করা চলবে না।
এলাকার সকল সচেতন নাগরিককে একে অন্যের পাশে দাড়াতে হবে। স্বেচ্ছাসেবক হয়ে কাজ করার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে। অনুগ্রহ করে আপনার এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গ্রামপুলিশদের সাথে সমন্বয় করে কাজ করুন।

আমরা একত্রিত থাকলে মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। ফি আমানিল্লাহ।।”

আপনাদেরঃ সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »