শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


এলজিইডিতে অবৈধভাবে নিয়োগ দিয়ে ২০ কোটি টাকা হাতিয়ে নিলেন প্রকল্প পরিচালক মঞ্জুর আলী
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এলজিইডিতে অবৈধভাবে নিয়োগ দিয়ে ২০ কোটি টাকা হাতিয়ে নিলেন প্রকল্প পরিচালক মঞ্জুর আলী

বিডি ২৪ নিউজ রিপোর্ট:  পিআরএলকে সামনে রেখে আউট সোর্সিং হিসেবে ২৫০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে ২০ কোটি টাকা হাতিয়ে নিলেন এলজিইডির আরইউটিডিপি প্রকল্প পরিচালক প্রকৌশলী মঞ্জুর আলী। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে তার পিআরএল। তাই শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই পন্থা অবলম্বনে টু পাইস অবৈধ উপার্জনে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায় দীর্ঘ চাকুরী জীবনে দুর্নীতিতে রেকর্ড সৃষ্টিকারী এই তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার নিয়ন্ত্রণাধীন প্রকল্পে ২৫০ জনকে আউটসোর্সিংয়ে নিয়োগ দিলেও তার আপন সহোদর সহকারি প্রকৌশলী রাজুর মাধ্যমে প্রায় ৪ শতাধিক প্রার্থীর কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা হারে ঘুষ আদায় করে প্রায় ২০ কোটি টাকা অবৈধ উপার্জন করেছেন। ২৫০ জনকে নিয়োগ দিলেও বাকি প্রায় দুইশতাধিক প্রার্থী তাকে ঘুষ দিয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন।

এ নিয়ে গোটা এলজিইডি ভবনই উত্তপ্ত। প্রতিদিনই নিয়োগ বঞ্চিত ঘুষ দাতারা ভীড় জমাচ্ছেন প্রকৌশলী মনঞ্জুর আলীর দপ্তরে। ঘুষের টাকা ফেরত চাইতে গিয়েও অনেকেই দৈহিক নির্যাতনের শিকার হয়েছেন মুঞ্জুর আলীর পোষা গুন্ডাদের হাতে। ঘুষের রেট ছিল সহকারী প্রকৌশলী পদে ১০ লাখ, উপসহকারী প্রকৌশলী পদে ৮ লাখ, কার্যসহকারী, সোসিওলজিস্ট, হিসাব সরকারী পদে ৫ লাখ। সুত্র মতে জানা যায় প্রকৌশলী মঞ্জুর আলী তার আপন সহোদর রাজুকে এলজিইডিতে ইতোপূর্বে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী-৪ প্রকল্পে সহকারী প্রকৌশলী ও তার স্ত্রী প্রকৌশল বিষয়ে লেখাপড়া না জানলেও তাকে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দিয়ে রেখেছেন। রাজু অফিসিয়াল কাজে ফাঁকি দিয়ে সর্বদায় বড় ভাই মঞ্জুর আলীর নামে ঘুষ বানিজ্য করে বিত্তশালী হয়েছেন। ঢাকা শহরেই রয়েছে এই রাজুর ১৪ টি বিলাসবহুল ফ্ল্যাট অপরদিকে প্রকল্প পরিচালক মঞ্জুর আলী রয়েছে প্রায় ৩০ টি বিলাসবহুল ফ্ল্যাট।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার দেশের বাড়ী দিনাজপুর হবার সুবাদে নিজেকে বিএনপি’র বড় বড় নেতাদের ঘনিষ্ঠজন পরিচয়ে দু’হাতে অবৈধভাবে কামিয়েছেন শত শত কোটি টাকা। শুধু তাই নয়, তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈধ আদেশ-নির্দেশও তিনি থোড়াই কেয়ার করে আসছেন।

জানা যায়, অতি সম্প্রতি প্রকৌশলী মনজুর আলী ২০১ কোটি টাকার গাড়ি ক্রয় টেন্ডারেও অনিয়মতান্ত্রিকভাবে মোটা অংকের ঘুষের বিনিময়ে অদক্ষ একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছেন। বর্তমানে ঘুষের টাকা জায়েজ করতে তড়িঘড়ি করে কার্যাদেশ দেয়ারও চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও প্রকল্পে কনসালটেন্ট নিয়োগের কাজ পায় অ্যাকুয়া লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। ৪৮ জনের কাছ থেকে ৫ লাখ টাকা হারে ঘুষ নিয়ে তাদেরকে সুপারিশ করে ঐ কোম্পানির কাছে পাঠিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সর্বোপরি মঞ্জুর আলীর এহেন অপকর্মে এলজিইডি ভবনে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। চাকরী বঞ্চিতরা অবৈধভাবে সাম্প্রতি কালের নিয়োগ আদেশ বাতিল করতে এলজিইডি উপদেষ্টা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »