● ●


এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ২৮

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মাটিতে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, এ দেশে আর কখনোই ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর নয়া সড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে মহানগরীর সকল রুকন উপস্থিত ছিলেন। এ সময় মহানগরীর নবগঠিত বিভিন্ন সাংগঠনিক থানার আমীরদের শপথবাক্য পাঠ করান মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। অথচ গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান দল শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করে পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে, যার পরিণতি কখনো ভালো হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে সোচ্চার রয়েছে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। অথচ পতিত ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাংগঠনিক দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব কোনো পদমর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, এটি একটি আমানত। সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান ও সাংগঠনিক যোগ্যতার মান বাড়াতে হবে। আত্মশুদ্ধি এবং জবাবদিহিতার মানসিকতা তৈরি করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডা. মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন এবং বিভিন্ন থানা আমীরবৃন্দ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব চেয়ে নেওয়ার বা তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত চাওয়া-পাওয়া ও স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে আমানত হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »