বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ওসির বিদায় সংবর্ধনায় অতিথি মাদকের ২ গডফাদার!
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১০:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওসির বিদায় সংবর্ধনায় অতিথি মাদকের ২ গডফাদার!

 কক্সবাজার প্রতিনিধি 

দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর শুক্রবার রাতে বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে টেকনাফ ছাড়েন ওসি হাফিজুর রহমান। তিনি টেকনাফ থানার ওসি হিসেবে পঁচিশ মাস দায়িত্ব পালন করেন। এ সময় ১১ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন হাফিজুর রহমান। 

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুজন শীর্ষ মাদক কারবারিকে অতিথি করায় জেলা পুলিশকে নিয়ে নতুন করে বির্তকের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে টেকনাফ থানার হলরুমে ওসি হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনার আয়োজন করে টেকনাফ থানা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের (সার্কেল) এএসপি শাকিল আহমেদ। যাদের অতিথি করার কারণে বির্তকের সৃষ্টি হয়েছে তারা হলেন- টেকনাফ সাংবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মো. আলি। দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ও ইয়াবা মামলার আসামি। 

অনুষ্ঠানে নূর হোসেন ও রাশেদ মো. আলিকে এএসপি এবং ওসির দুই পাশে মঞ্চে বসানো হয়। দুইজনই ওসির প্রশংসা করে মাদকের নির্মূলে করণীয় নিয়ে বক্তব্য রাখেন! এছাড়াও অনুষ্ঠানে আরও কয়েকজন চিহ্নিত ও আলোচিত মাদক কারবারি উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশের অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের অতিথি করায় জেলার সর্বত্রই সমালোচনার ঝড় বইছে। সচেতন মহল বলছে, এ ঘটনার মধ্য দিয়ে অন্যান্য মাদক কারবারিরা উৎসাহিত হবে। পাশাপাশি জেলা পুলিশের ভাবমূর্তি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে।

সিভিল সোসাইটিস ফোরামের কক্সবাজারের সভাপতি সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী যুগান্তরকে বলেন, তালিকাভুক্ত কোনো মাদক কারবারিকে অতিথি করা মানে হচ্ছে, মাদক কারবারিদের উৎসাহ দেওয়া। 

তিনি অভিযোগ করে বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে- প্রশাসনের কতিপয় অফিসারদের সহযোগিতায় মাদক কারবারিরা নির্বিঘ্নে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে কখনই দেশ মাদকমুক্ত হবে না। 

এ বিষয়ে জানতে চাইলে ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ও মোবাইলে কোনো কথা বলা যাবে না উল্লেখ করে ফোনের লাইন কেটে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উখিয়া-টেকনাফের এএসপি (সার্কেল) শাকিল আহমেদ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, পুলিশের অনুষ্ঠানে তালিকাভুক্ত মাদক কারবারিদের অতিথি করার বিষয়টি খুবই জঘন্য। এ বিষয়টি কঠোরভাবে দেখা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »