শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুঁজে পাবেন
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ২:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুঁজে পাবেন

ওয়াইফাইয়ের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট কানেকশন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। আজকাল প্রায় সব মধ্যবিত্তের ঘরেই ওয়াইফাই কানেকশন দেখা যায়। এছাড়াও অনেক অফিসে ইন্টারনেট ব্যবহারের জন্য দেখা যায় এই ওয়্যারলেস প্রযুক্তি।

নিয়মিত ব্যবহার না করার কারণে অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে যান অনেকেই। যার কারণে নতুন ডিভাইস সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা সম্ভব হয় না।

তবে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড ভুলে গেলে তা ফের খুঁজে বের করা সম্ভব। তাও আবার মাত্র কয়েক সেকেন্ডেই। কীভাবে হারিয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজে পাবেন? এ কাজে লাগবে একটি কম্পিউটার, যা সেই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে ইতোমধ্যেই কানেকটেড রয়েছে।

Windows PC ব্যবহার করে হারিয়ে যাওয়া ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

Start বাটনে ট্যাপ করে Control Panel ওপেন করুন
Network and Internet Settings ওপেন করুন
PC তে Windows 11 চললে Network and Sharing Center অপশন বেছে নিন
Connections অপশন বেছে নিয়ে নিজের ওয়াইফাই নেটওয়ার্কের ওপর ক্লিক করুন
স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে Wireless Properties অপশন বেছে নিন। এরপর Security ট্যাবে ক্লিক করে Show characters এর পাশে যে বক্সটি আছে সেখানে ক্লিক করুন।

macOS কম্পিউটার ব্যবহার করে পাসওয়ার্ড খুঁজে পাবেন যেভাবে

কম্পিউটারে Keychain access অ্যাপ ওপেন করুন
সাইডবারে System অপশনে ক্লিক করুন
Passwords অপশন বেছে নিন। উইন্ডোর ওপর এই অপশন দেখা যাবে
যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড খুঁজতে চাইছেন তালিকা থেকে সেই নেটওয়ার্কের ওপর ডাবল ক্লিক করুন
Show Password অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড দেখার জন্য আপনার কম্পিউটারের সিস্টেম পাসওয়ার্ড টাইপ করতে হবে। এরপর সেখানে আপনার সিলেক্ট করা ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখিয়ে দেবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »