বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কনডমে হাসপাতাল সাজানোর ‘সত্যতা’ পেয়েছে তদন্ত কমিটি
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কনডমে হাসপাতাল সাজানোর ‘সত্যতা’ পেয়েছে তদন্ত কমিটি

কনডমে হাসপাতাল সাজানোর ‘সত্যতা’ পেয়েছে তদন্ত কমিটি বিজয় দিবসে শরীয়তপুর সদর হাসপাতাল সাজানো হয় কনডম ব্যবহার করে

শরীয়তপুর: মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের সাজসজ্জায় বেলুনের পরিবর্তে ব্যবহার করা হয় কনডম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
 

তদন্তে হাসপাতাল সাজানোয় কনডম ব্যবহারের ‘সত্যতা’ পেয়েছে কমিটি। এই ঘটনায় জরুরি বিভাগের নার্স ইনচার্জ (ব্রাদার) রেজাউল করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দায়িত্বরত ছয়জন স্টাফের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রেজাউল দোষী প্রমাণিত হয়েছেন, বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল সাজসজ্জায় কনডম ব্যবহারের ঘটনায় তদন্ত কমিটির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অব্যাহতি পাওয়া রেজাউল করিম। আর তিনি তদন্ত কমিটির কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়ে জানিয়েছেন, বেলুন কম থাকার কারণে তিনি ভুলবশত এমনটি করেছেন। তিনি ক্ষমার আবেদনও করেছেন।

এই বিষয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, মহান বিজয় দিবসে হাসপাতাল কর্তৃপক্ষের ওই কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »