মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় মেসের ছাত্রীরা, ঘটছে যৌন হয়রানি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় মেসের ছাত্রীরা, ঘটছে যৌন হয়রানি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে এক-তৃতীয়াংশ পেয়েছেন আবাসন সুবিধা। বাকিরা ময়মনসিংহ শহর, ত্রিশাল বাজার এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসে বসবাস করেন। তবে মেসে বসবাসকারী নারী শিক্ষার্থীরা যৌন হয়রানিসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের মেসে চুরির ঘটনাও ঘটে অহরহ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

দিনে পনেরো আগে গভীর রাতে মেসের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে এক বখাটে। মেয়েটির চিৎকারে আশপাশের ছাত্রীরা জড়ো হলে বখাটে পালিয়ে যায়। শনিবার রাতে ত্রিশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রী নিবাসে বসবাস করেন চারুকলা বিভাগের ওই শিক্ষার্থী। বখাটের লাঠির আঘাতে আহত হন ওই শিক্ষার্থী। চিকিৎসা নিতে হয় তাঁকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবগত করলে পরদিন শিক্ষার্থীকে নিয়ে ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ওই ঘটনার কোনো ক্লু না থাকলেও উত্ত্যক্তকারীকে ধরতে তৎপর হয়ে ওঠে ত্রিশাল থানা পুলিশ। টানা ১৫ দিন নানাভাবে প্রচেষ্টা চালিয়ে চিহ্নিত করা হয় আসামিকে। শনিবার রাতে অভিযান চালিয়ে ত্রিশাল বাজার থেকে আটক করা হয় বখাটে বাছির মিয়াকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করে সে। বিভিন্ন মেসের নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার কথাও জানায় সে।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, এ ধরনের ক্লুলেস ঘটনা শনাক্ত অনেক কঠিন হলেও আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এখন থেকে নিয়মিত অভিযান চালাবে পুলিশ।

পুলিশ রোববার বাছিরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে পাঠিয়েছে। সে ত্রিশাল সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। জানালার পাশে বসে মেয়েরা পড়াশোনা করলে বাইরে থেকে তাঁদের অনেক সময় উত্ত্যক্ত ও বাজে মন্তব্য করে বখাটেরা। এ ছাড়া মেস থেকে অহরহই জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে। আশপাশের মাদকসেবীরা এ ধরনের ঘটনা ঘটায় বলে জানান তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার জানান, এ ধরনের ঘটনা মেসগুলোতে ঘটে বলে অভিযোগ আসে। অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, ‘ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের আমরা পুরোপুরি নিরাপত্তা না দিতে পারলেও সার্বক্ষণিক তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »