সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনার ভয়ে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখলো বাবা!
প্রকাশ: ২৬ জুন, ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনার ভয়ে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখলো বাবা!

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা সংক্রমনের ঝুঁকির মধ্যে বন্ধুদের সাথে অবাধে মেলামেশা ও ঘোরাফেরা করায় মাদরাসা পড়ুয়া আট বছরের এক শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে তার বাবা। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের।জানা গেছে, ওই গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে একটি চায়ের দোকান রয়েছে। মহামারী করোনার কারনে গত কয়েক মাস থেকে তার (রশিদ) পুত্র রাব্বী হাওলাদারের মাদরাসা বন্ধ। বৃহস্পতিবার সকালে রাব্বি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে রাতে বাড়িতে ফেরে। করোনার মধ্যে সারাদিন বাহিরে থাকায় রাব্বির বাবা ও মা শেফালী বেগম শুক্রবার সকাল থেকে রাব্বির পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে বাবার দোকানে বসিয়ে রেখেছে।শুক্রবার দুপুরে শিশু রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায়ই রাব্বি বাড়িতে না থেকে গ্রামের বন্ধুদের সাথে অবাধে মেলামেশা করে। এতে করে পরিবারের সদস্যদের মধ্যেও করোনা ঝুঁকি বেরে গেছে। অনেক বোঝানোর পরেও রাব্বি তাদের কথায় কোন কর্নপাত করছেনা। তিনি আরও বলেন, আমি না ওর (রাব্বি) মা শিকল দিয়ে বেঁধেছে।এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যেকোন বাবা-মা তাদের সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইনে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এ ধরনের কাজ করা কোন বাবা ও মায়ের উচিৎ নয়। ঘটনাটি দুঃখজনক বলেও তিনি উলে­খ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »