সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সবশেষ তথ্য অনুযায়ী ঢাকায় এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে টোলারবাগে। এই সংখ্যা এখন ১৯–এ দাঁড়িয়েছে। এর বাইরে উত্তরায় শনাক্ত রোগীর সংখ্যা ১৭, ওয়ারীতে ১৬, ধানমন্ডিতে ১৪, লালবাগে ১৩, মোহাম্মদপুর ও বাসাবোতে ১২, যাত্রাবাড়ীতে ১১ ও মিরপুর–১১–তে ১০ জন রোগী শনাক্ত হয়েছে। মিরপুর–১২–তে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৮।
করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ঢাকার ৫২টি জায়গা লকডাউন করা হয়েছে। আইইডিসিআর জানায়, আজ পর্যন্ত দেশের ১৯ জেলায় সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। জেলাগুলো হলো শেরপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, গাজীপুর, গাইবান্ধা, খুলনা, কিশোরগঞ্জ, নোয়াখালী, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সাতক্ষীরা, রংপুর, পিরোজপুর, চাঁদপুর, নরসিংদী ও শরীয়তপুর। এর বাইরে আংশিক লকডাউন জারি আছে আরও ১৬টি জেলায়।






নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিলেন গিয়াস ফকির
পিআইবিতে নিয়োগ বাণিজ্য ও ভূয়া বিল ভাউচার কেলেঙ্কারি: মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ
ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম
বরিশালে দেশি অস্ত্রসহ যুবদল নেতা আটক
ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের প্রতিশ্রুতি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগে কে এই সেলিনা?
সড়ক জনপদের সার্ভেয়ার আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা