মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা আক্রান্ত স্ত্রীকে জঙ্গলে ফেলে পালিয়ে গেছেন স্বামী
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৮:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত স্ত্রীকে জঙ্গলে ফেলে পালিয়ে গেছেন স্বামী

টাঙ্গাইল জেলা সংবাদদাতা  :

করোনা  ভাইরাসের উপসর্গ থাকায় এক নারীকে (৫০) রাতের অন্ধকারে গাজীপুরের সালনা থেকে টাঙ্গাইলের সখীপুর জঙ্গলে ফেলে পালিয়ে গেছেন তার স্বামী ও সন্তানরা।

তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
গতকাল সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি তাদের জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে বিষয়টি অবগত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারসহ তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানেন। ওই নারীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়িতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যায়। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় রাতেই ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। করোনার উপসর্গ থাকায় রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »