শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুরে আশার খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ মে, ২০২০, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুরে আশার খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : বিশ্বব্যাপি করোনা (COVID19) ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বৈশ্বিক মহামারী দেখা দেয়ায় সারা বিশ্ব আজ স্থবির হয়ে আছে। আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ফলে নিম্ন আয়ের মানুষ এবং দরিদ্র জনগোষ্টির মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার ত্রানসামগ্রী বিতরনের ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। উক্ত কর্মসুচীর অংশ হিসাবে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা নিজস্ব উদ্যোগে সারা বাংলাদেশে দরিদ্র জনগোষ্টির মাঝে ১২ কোটি টাকার ত্রান সামগ্রী বিতরনের কর্মসুচী ঘোষনা করেছে। সে লক্ষ্যে আশা-পিরোজপুর জেলা অফিস কর্তৃক করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫০০(পাচঁশত) প্যাকেট খাদ্য সহায়তা (প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তৈল এবং ১ কেজি লবণ)যা পিরোজপুর জেলা প্রশাসকের এর নিকট হস্তান্তর করা হয়| হস্তান্তর অনুষ্ঠানে আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা-পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদ, পিরোজপুর সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল, পিরোজপুর সদর-০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আবু বকর ছিদ্দিক , পিরোজপুর সদর-০২ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এবং ব্রাঞ্চের এবিএম সহ অন্যান্য কর্মীগন।

এছাড়াও পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানি, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট ২০০ প্যাকেট করে খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।

আশা সারাদেশব্যপী প্রতি জেলা প্রশাসকের নিকট ৫০০ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২০০ প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করবে।
তাছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০ ট্রাক করে খাদ্য সহায়তা প্রদান করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »