বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কর্মসৃজন প্রকল্পে কাজ করছে শিশুরা
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কর্মসৃজন প্রকল্পে কাজ করছে শিশুরা

এ কে এস রোকন, চাঁপাইনবাবগঞ্জ:

শিবগঞ্জ উপজেলায় ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া শ্রমিক দেখিয়ে অর্থ আত্মসাৎ ছাড়াও কাজ করানো হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের দিয়ে। শ্রমিকদের হাজিরার ক্ষেত্রেও যথেষ্ট গরমিল দেখা গেছে। এ অনিয়ম লোকাতে প্রকল্প সভাপতিরা হাজিরা খাতা দুটি রেখে কাজ করছেন।

১৫টি ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে রাস্তা ও বাঁধ নির্মাণ এবং স্কুলের মাঠ সংস্কার। এসব প্রকল্পে ৪,৫১০ জন শ্রমিকের জন্য প্রতিদিন ৪০০ টাকা করে মোট ৭ টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রকল্প ঘুরে দেখা গেছে, শাহবাজপুর ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ১ নম্বর ওয়ার্ড গোপালপুর চাপড় রাস্তা এলাকায় ফরিদের বাড়ি থেকে সেন্টুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে কাজে কাগজ-কলমে ৮৩ জন শ্রমিক কাজ করছেন। কিন্তু বাস্তবে সেখানে ২১ জনকে পাওয়া গেছে। এ প্রকল্পে শিশুদের দিয়েও কাজ করানোর প্রমাণ পাওয়া গেছে। ইউনুস আলীর ছেলে বালিয়াদীঘি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র জিহাদ আলী, গোপালপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র বাসির আলী এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র আওয়াল হোসেনকে কাজ করতে দেখা গেছে। এ ইউনিয়নের বাকি চারটি প্রকল্পেও একইভাবে অনিয়ম করা হয়েছে বলে দেখা গেছে।

অনিয়ম প্রসঙ্গে এ ইউনিয়নের প্রকল্প সভাপতি মো. হুমায়ন কবিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

একই চিত্র দেখা গেছে মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর এবং বিনোদপুর ইউনিয়নের নামো কালীগঞ্জ, লছমানপুর এলাকায়। তবে বিনোদপুরের একটি প্রকল্পে সকাল ১১টার সময় কোনো শ্রমিককেই পাওয়া যায়নি। কানসাট, মোবারকপুর, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা, দুর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোতেও শ্রমিকের সংখ্যা কাগজ-কলমে বেশি থাকলেও বাস্তবে কম।

মোবারকপুরের ঘোষলাদর এলাকায় ১১ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। ওই প্রকল্পে কতজন শ্রমিক কাজ করছেন তার হিসাব সভাপতি না দিলেও নাম না প্রকাশ করার শর্তে এক শ্রমিক জানান, এ প্রকল্পে ৪০ জন শ্রমিকের নাম দেওয়া আছে। কিন্তু গত ৫ দিন ধরে ১১ জন শ্রমিককে কাজ করতে দেখেছেন তিনি।

একাধিক সূত্রে জানা গেছে, বেশিরভাগ প্রকল্পের সভাপতিরা তালিকায় নিজেদের লোকদের নাম দিয়ে সেই নামের বিপরীতে মোবাইল ফোনের সিমকার্ড নিজের কাছে রেখেছেন। প্রকল্পের টাকা এলে সিম চালু করে টাকা তুলে অর্ধেক নামধারী শ্রমিকদের দেবেন আর বাকিটা তাঁরা নেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অনিয়ম লোকাতে তারা দুটি হাজিরা খাতা রাখছেন। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা গণমাধ্যমকর্মীরা গেলে যে খাতায় বেশি শ্রমিকের নাম রয়েছে, সেটি দেখানো হয়।

অনিয়মের বিষয়ে মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙা, চককীত্তি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে দাইপুখুরিয়া, ধাইনগর, কানসাট, মোবারকপুর, ছত্রাজিতপুর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, প্রকল্পের কাজ স্বাভাবিকভাবেই চলছে। কোনো অনিয়ম হয়নি। যে শ্রমিক কাজ আসে না, তাঁদের অনুপস্থিত দেখানো হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, কয়েকটি প্রকল্পে কিছু অনিয়ম হয়েছে। সভাপতিদের সতর্ক করা হয়েছে। ভুয়া শ্রমিক দেখিয়ে টাকা আত্মসাৎ ও শিশুদের দিয়ে কাজ করানো প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের নিজস্ব বিকাশ নম্বরে টাকা যাবে। তাই টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে প্রকল্পের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »