শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কর্মস্থলে ফিরছে মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কর্মস্থলে ফিরছে মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

ঈদের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার থেকে খুলবে অফিস। এ জন্য ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফেরার সময় যানজটের বিরম্বনায় না পড়লেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেছে বাংলাদেশ পরিবহন মালিক সমিতিও। সরেজমিনে দেখা গেছে, পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসার প্রায় সব বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০-২০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। সেতুর জাজিরা প্রান্ত থেকে গুলিস্তান-যাত্রাবাড়ীর ভাড়া ১৫০ টাকা হলেও ২৫০-৩৫০ টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে।ব্যাংকের চাকরিজীবী ফারজানা করিম। ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরছেন ফারজানা। তিনি বলেন, ‘আমি ভাঙ্গা থেকে ঢাকা ফিরছি। ভাঙ্গা থেকে কোন গাড়িই ৩০০ টাকার কমে আনছে না।’ এসময়  ভাড়ার নীতিমালা ও জবাবদিহি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এ ব্যাংকার।

বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিকতা করেন আবদুল্লাহ মানুম। তিনি তিনদিনের ঈদের ছুটিতে এসেছিলেন গ্রামের বাড়িতে। আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন। তার সঙ্গে দেখা হয় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায়। তিনি বলেন, ‘প্রতিবারের চেয়ে এবার ঈদযাত্রা নিরাপদ ও দুর্ভোগহীন হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য। তবে, হতাশার কথা হলো পরিবহনগুলো যার কাছ থেকে যা তা ভাড়া নিচ্ছে। মানছে না যাত্রী ভাড়ার আইন বা বিধিনিষেধ। এক গাড়িতে যদি সেতুর জাজিরা প্রান্ত থেকে গুলিস্তান ও যাত্রাবাড়ী ১৫০ টাকা হয়, অন্য গাড়িতে ২৫০-৩০০ টাকা কী করে হয়। এগুলো প্রশাসন তদারকি না করলে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী বলেন,পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী প্রতিটি রুটে বিভিন্ন নন ব্র্যান্ডের বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এছাড়াও খ্যাতনামা ব্র্যান্ডের বাসগুলো বিদ্যমান ভাড়ায় যাত্রী বহন করলেও কোন কোন পথে যাত্রী সাধারণকে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে বেশির দূরত্বের টিকিট কিনতে বাধ্য করছে। এতে করে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর এ ধরনের স্বল্প আয়ের মানুষজনকে পণ্যবাহী ট্রাক-পিকআপে স্বল্প ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে।সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি প্রয়োজন। জরুরি ভিত্তিতে এহেন ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি সাধারণ সম্পাদক। ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি স্বীকার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ্ বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রীদের হয়রানি বন্ধ করতে ঈদের আগেই পরিবহন অফিসগুলোতে নোটিশ পাঠানো হয়েছিল।গড়হারে সবাই অতিরিক্ত ভাড়া নিচ্ছে না, কিছু অসৎ লোক সুযোগ বুঝে এ ভাড়া আদায় করছেন।

তিনি আরও বলেন, ‘বাস চালক-কন্টাক্টররা অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ পাচ্ছে প্রশাসন ও পুলিশের তদারকিতে গাফিলতির জন্যে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।তবে এসব অভিযোগ অস্বীকার করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সেলিম রেজা। অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবেএতে পুলিশের গাফিলতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। পুলিশ যাত্রীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। পুলিশের বেশ কয়েকটি টিম নিয়মিত অভিযান চালাচ্ছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »