সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কলাপাড়ায় ঠিকাদার শাহিনকে বেকায়দায় ফেলতে মরিয়া প্রতিপক্ষ
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ঠিকাদার শাহিনকে বেকায়দায় ফেলতে মরিয়া প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক :  পটুয়াখালীর কলাপাড়ায় ঠিকাদারকে বেকায়দায় ফেলতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ ও গভীর রাতে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিফর্তা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শাহিন মৃধাকে বেকায়দায় ফেলে নিজে সকল কাজ হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার পিএস পরিচয় দানকারি প্রতিপক্ষ ঠিকাদার মেসার্স লাকি এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ শামীমুজ্জামান কাসেম।

এ নিয়ে হয়রানি বন্ধ করতে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শাহিন মৃধা।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিফর্তা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শাহিন মৃধা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ঠিকাদারী ব্যবসার করে আসছি। চাইনিজদের থেকে কাজ নেয়ার জন্য তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আরো কয়েকজন ঠিকাদার। যথাযথ পন্থা অবলম্বন করে কম মূল্যে তিনি ওইসব কাজ করার অনুমতি পান। এতে প্রতিদ্বন্দ্বী ঠিকাদার কাজ না পেয়ে তাকে বিভিন্নভাবে হয়রাণি করছেন। এমনকি থানা পুলিশকে ম্যানেজ করে গভীর রাতে আমার বাড়িতে হানা দিয়ে ছোট ভাইসহ পরিবারের লোক ভয়ভীতি দেখায়। এবং বসতঘড়ের দরজা জানালা ভাঙচুর করেছে পুলিশের সাথে থাকা প্রতিপক্ষের লোকজন। এতে আমার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যম সমাজের দর্পনের এক সাংবাদিক প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সামাজিকভাবে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে নানা রকম গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন ঠিকাদার শাহিন মৃধা।

তিনি বলেন, ‘ গভীর রাতে আমার বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে হয়রাণি ও ভাঙচুরের বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছি।’

শাহিন মৃধা ও তার পরিবারের সদস্যদের হয়রাণি বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »