শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কল ড্রপে টাকা ফেরত পাবেন গ্রাহকরা!
প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২২, ২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কল ড্রপে টাকা ফেরত পাবেন গ্রাহকরা!

কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট অপারেটরকে টাকা ফেরত দেওয়ার নতুন নির্দেশনা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

সোমবার (৫ আগস্ট) খুলনায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্যাম সুন্দর শিকদার বলেন, বিটিআরসি জনগণের স্বার্থ নিয়ে কাজ করে। ‘এক দেশ-এক রেট’ সেবা চালু করা হয়েছে জনগণের জন্য। গ্রাহকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে নতুন নির্দেশনা আসছে-কল ড্রপের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সংশ্নিষ্ট অপারেটরকে।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয়বার কল ড্রপে ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সপ্তমবার কল ড্রপে ৪০ সেকেন্ডের টাকা গ্রাহককে ফেরত দিতে হবে।

দেশের প্রথম অপারেটর হিসেবে ২ দশমিক ৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম দিয়ে বাংলালিংকের ফোরজি সেবা চালুর আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ অ্যাপিকিউটিভ অফিসার এরিক অস, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ডিভিশনের কমিশনার মহিউদ্দিন আহমেদ, বাংলালিংক কর্মকর্তা তাইমুর রহমান, হুসেইন তুরকার, এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »