মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কাউখালীতে পানির স্রোতের ভেঙে গেল ৩ গ্রামের ১ সেতু
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাউখালীতে পানির স্রোতের ভেঙে গেল ৩ গ্রামের ১ সেতু

পিরোজপুর সংবাদদাতা :

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মোল্লা বাড়ি সংলগ্ন পাঙ্গাসিয়া খালের ওপর তৈরি বাঁশের সেতুটি তিন গ্রামের যাতায়াতের একমাত্র পথ। সেতুটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীসহ বিপাকে পড়েছে দুই পাড়ের হাজার হাজার মানুষ।

এলাকাবাসী জানান, দীর্ঘ দিনের তৈরি এই সেতুটি পানির স্রোতে সেতুর উত্তর পাড়ের একাংশ ভেঙে যায়। যা মেরামতের জন্য সরকারিভাবে সাহায্য ছাড়া সম্ভব নয়।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সেতু পার হয় যেতে হয়। সেতুটি ভেঙে যাওয়ায় বর্তমানে অনেক পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুই পাড়ের লোকজন এখন নৌকা দিয়ে পার হচ্ছে। সেতুর দুই পাড়ের অর্থাৎ শিয়ালকাঠী উত্তর, ফলইবুনিয়া ও শিয়ালকাঠী দক্ষিণ গ্রামের লোকেরা আক্ষেপ করে বলেন, এখানে একটি পাকা পুলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বার বার যোগাযোগ করা হলেও আজো এখানে পাকা পুল নির্মিত হয়নি। বাঁশের সাকোটি এলাকাবাসীর প্রচেষ্টা ও অর্থায়নে করা হয়েছিল।

এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান, শিগগিরই সেতুটি মেরামত করা হবে এবং এই খালে একটি পাকা সেতু করার জন্য পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে শিগগিরই কাজ শুরু করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »