সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যার কারনে ভুল চিকিৎসা থেকে বেচেঁ যাই.
কাকা আপনি থাকবেন আমাদের হৃদয়ে
প্রকাশ: ১১ মার্চ, ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাকা আপনি থাকবেন আমাদের হৃদয়ে

মামুনুর রশীদ নোমানী : আজ হয়তো আমি কবরে থাকতাম ভুল চিকিৎসার কারনে। আল্লাহর রহমতে ড. ডাঃ শাহ কেরামত আলী কাকার সঠিক চিকিৎসায় বেচেঁ যাই। ২০১৩ সালের ১৮ জুন সকালে খুব অসুস্থ্য হয়ে পড়ি। সকাল ৯টা চল্লিশ মিনিটের সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি হই। জরুরী বিভাগের ডাক্তার আমাকে সিসিইউতে এডমিশনের অর্ডার প্রদান করেন। সিসিইউতে গিয়ে ভর্তি হই। সিসিইউর কর্তব্যরত ডাক্তার আঃ মান্নান আমাকে হার্টের চিকিৎসা প্রদান শুরু করে। একের পর এক ইনজেকশন তাও নাভিতে। রাতে অসুস্থ্য হয়ে পড়ি। সকালে আমি বুঝতে পারি আমার ভুল চিকিৎসা হচ্ছে। এখনো কেউ জানেনি আমি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আলাপ করি আমার অভিভাবক অধ্যাপিকা শাহ সাজেদা আপার সাথে। তিনি পরামর্শ দিলেন তুমি ঢাকায় গিয়ে কাকা ড. ডাঃ শাহ কেরামত আলীর কাছে যাও। আমি কর করে ডিটেইলস বলবো। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ থেকে সকাল বেলা ফাইলপত্র নিয়ে পালিয়ে ঢাকা যাই। ঢাকা গিয়ে শুনলাম কাকা ঢাকার বাইরে। আসবে ৩০ জুন। আমি ঢাকায় থেকে যাই আর ব্যথার ট্যাবলেট খাই আর অপেক্ষা করি কাকা কখন আসবে। ৩০ তারিখ সকালে ফোন করা মাত্রই কাকা বললো আমি মুগদা বালুর মাঠে হাটছি তাতাতাড়ি চলে এসো। কাকাকে মাঠে দেখা পাই। দেখা মাত্রই কাকা বললো তোমার কিছু হয়নি। টেনশন করোনা। তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। সাথে নাদীমের মামা আলহাজ্ব লুৎফুর রহমান ভাই। বাসায় গিয়ে আমার বিগত দিনের চিকিৎসার কাগজপত্র দেখলেন। প্রেসার সহ অন্যান্য পর্যবেক্ষন করে আমাকে বললো এই কাগজ নিয়ে এখনই মালিবাগের পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে আমার কথা বলবে। কাগজে ৩৫ পার্ছেন্ট কনছেশন করার কথা লিখে দিলেন। পরিক্ষা দুটি ছিল এ্যান্ডোসকপি আর এইচ পাইলোরী এল জিজি। আমাকে পদ্মা ডায়াগনষ্টিক থেকে বলা হলো খালি পেটে সকাল ৬ টায় আসবেন।
৩১ জুন সকালে হাজির হই পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারে। যিনি এ্যান্ডোসকপি করলেন তিনি কাকার ছাত্র। ডাক্তার প্রফেসর এম এ কে খন্দকার কল করলেন কাকার কাছে। কাকা বললো এখনই রিপোর্ট দিয়ে দেও। ও আমার পুত্র। রিপোর্ট নিয়ে কাকার কাছে গেলাম তিনি বললো নোমানী আমি যা বরেছি তাই হল। পরিক্ষা নিরীক্ষার রিপোর্টে আসলো আমার গ্যাষ্ট্রিক। কাকা আমাকে ৫ পদের ঔষধ দিলেন।
ঔষধের বিল হল দুইশত চল্লিশ টাকা। ৩১ জুন থেকে ঔষধ খাওয়া শুরু করলাম। আমার অসুখ ভালো হলো। এর পর প্রায়ই কাকার সাথে মোবাইলে ও ফেসবুকে যোগাযোগ হতো। পুনঃরায় কাকার কাছে ২০১৩ সালের ৩১ আগষ্ট গিয়েছি। তিনি তিন পদের ঔষধ দিলেন খেতে থাকি। পুরোপুরি শিশুর মত সুস্থ্য হয়ে গেলাম। ২০১৫ সালে কাকার কাছে বলি কাকা আমি ঠিক আছি কিনা। তিনি বিপি দেখলেন জিহবাহ দেখলেন। বললেন তুমি নোমানী কথা শুননা। কাকা প্রথমবারেই লিখে দিয়েছিলো সকালে -বিকেলে আধা ঘন্টা করে হাটবে। সপ্তাহে কমপক্ষে ১৫২ মাইল হাটবে। ভাজাপোড়া খাবেনা। কাকার কথা শুনেনি তার কাছে ধরা পড়ে গেলাম। কাকা আবার লিখে দিল এসব কথা। পাশাপাশি লিখে দিল “ফলে বাড়ে বল “।
কাকা এবার দু’পদ ঔষধ লিখে দিয়ে বললো ঔষধের পাশাপাশি যা বলেছি তা ফলো করিও বেচেঁ থাকতে হলে। সর্বশেষ ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকা গিয়ে তার কাছে যাই। বললাম কাকা শরীরটা ভালো লাগছেনা। কাকা তিন পদ ঔষধ লিখে দিলেন দাম মাত্র ষাট টাকা। ঔষধ নিয়মিত খেলাম সুস্থ্য হয়ে গেলাম। কাকার নির্দেশনা না মানার ফলে মাঝে মাঝে শরিরটা খারাপ হয়ে যায়। আবার ফলো করি ভালো হয়ে যাই। কাকা বড় মাপের একজন চিকিৎসক ছিলেন। তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নিউট্রেসন বিভাগের ডিন ছিলেন। ছিলেন একাধিক হাসপাতাল ও কলেজের প্রতিষ্ঠাতা। ড. শাহ কেরামত আলী ২০১৮ সালের ১৯ মার্চ আমেরিকায় ইন্তেকাল করেন। 2023 সালের ১৯ মার্চ কাকার 5ম মৃত্যু বার্ষিকী। কাকা ভালো থাকবেন যেখানেই আছেন। আপনি থাকবেন আমাদের হৃদয়ে। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। যতদিন বেচেঁ থাকবো আপনি থাকবেন আমাদের হৃদয়ে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

Thank you

Best Regards,

Mamunur Rashid Nomani.
Journalist, Barisal,Bangladesh.
Cell: +8801711358963.
E-mail: nomanibsl@gmail.com.
Web :www.barisalkhabar24.com




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »