বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাজিপুরে আমনের ভালো ফলন, কৃষক খুশি
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাজিপুরে আমনের ভালো ফলন, কৃষক খুশি

সিরাজগঞ্জ প্রতিনিধি

শীতল হাওয়ায় দোল খাচ্ছে মাঠের আমন ধান। সোনালি ধানের গন্ধে কৃষকদের মনে বইছে আনন্দের বন্যা। ধান কাটতে হাতে কাস্তে নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

স্থানীয় কৃষি দপ্তর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০.৭১০ হেক্টর। (হাইব্রিড-১০০ হেক্টর, উফশী-৭৪৯০ হেক্টর, স্থানীয়-৩১২০ হেক্টর)। অর্জিত হয়েছে ১১১০০ হেক্টর। (হাইব্রিড -১০০ হেক্টর, উফশী-৮৫০০ হেক্টর, স্থানীয়-২৫০০ হেক্টর)।

উপজেলার গাছাবাড়ী গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ‘প্রায় ৪ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। লোডশেডিংয়ের কারণে জমিতে এবার পানি দিতে কিছুটা সমস্যা হয়েছিল। ওপরওয়ালার অশেষ রহমতে সময়ের বৃষ্টি সময়মত হওয়ায় ধানের শীষ ফুটতে কোনো সমস্যা হয়নি। আমনের ফলন ভালো হয়েছে।’ 

মাথাইলচাপড় গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এই বছর প্রায় সব কৃষকের মাঠেই আমনের বাম্পার ফলন হয়েছে। 

শিমুলদাইড়ের আমিরুল ইসলাম, চরবেতগাড়ীর ফজলুল হক নামের কৃষক বলেন, ‘রোগ বালাই তেমন না থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের বাজার ঠিক রাখতে সরকারের যথাযথ নজর দেওয়া দরকার। কৃষিপণ্যের দাম বাড়ায়, উৎপাদনেও প্রভাব পড়েছে। উৎপাদিত ফসলের যথাযথ মূল্য না পেলে অনেক কৃষক অন্য ফসল চাষাবাদে ঝুঁকতে শুরু করবেন। বিশেষ করে ধানের বাজার দিন দিন যেভাবে কমতে শুরু করেছে তাতে চিন্তা বাড়ছে সঠিক দাম পাওয়া নিয়ে।’

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম বলেন, এ উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০.৭১০ হেক্টর। অর্জিত হয়েছে ১১১০০ হেক্টর। আশানুরূপ ধানও উৎপাদন হয়েছে। বেশকয়েক দিন আগেই কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। এখন পর্যন্ত ধান কাটা হয়েছে প্রায় ৭০ শতাংশ। আগামী দুই সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে। কৃষকরা ধানের ভালো ফলন পাওয়ায় অনেক খুশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »