সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারসাজিতে বাড়ছে ডিমের দাম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কারসাজিতে বাড়ছে ডিমের দাম

মো. আল আমিন

খাবারের দাম বৃদ্ধি, কম সরবরাহ ও বাড়তি পরিবহন ভাড়ার অজুহাতে বেড়ে যাওয়া ডিমের দাম মাঝে কিছুটা কমলেও আবারো বেড়েছে। বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। আর পাড়া-মহল্লার দোকানে একই ডিম ১৫০ টাকায়, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছিল ১৩৫ টাকা দরে। ডিমের পাইকারি দর বেড়ে যাওয়ার কারণে বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম হাজারে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে জানিয়ে পাইকারি ব্যবসায়ীরা বলছে, খুচরা ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য বেশি দামে বিক্রি করছে। মেসার্স সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী রবিউল আলম মানবজমিনকে বলেন, গত সপ্তাহের চেয়ে ডিমের দাম শতকে ২৫ থেকে ৩০ টাকা কমেছে আর হাজারে কমেছে ৩০০ টাকা পর্যন্ত। আমরা বর্তমানে ১ হাজার ডিম ১০৫০ টাকায় বিক্রি করছি। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১০৭০ থেকে ১০৮০ টাকা।

ফলে ডিমের দাম বাড়ার কোনো কারণ দেখছি না। খুচরা ব্যবসায়ীরা হয়তো অতি মুনাফার লোভে বেশি দামে ডিম বিক্রি করছে। তারা আমাদের কাছে সাড়ে ১০ টাকা পিস ডিম কিনে সাড়ে ১২ টাকায় বিক্রি করছে।
বিজ্ঞাপন
ডিম বিক্রি করে আমাদের তেমন লাভ থাকে না জানিয়ে তিনি বলেন, আমাদের বেশি লাভ হয় কমিশন থেকে। তবে ডিমের দাম সামনে বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ফার্মের মালিকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হলো, খাদ্যসহ বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়া, বিদ্যুৎ সমস্যার কারণে অনেকে ফার্মের ব্যবসা ছাড়ছেন। এজন্য আগের তুলনায় ডিমের সরবরাহ অনেক কমেছে। আগে যেখানে ৮০ থেকে ৯০ হাজার ডিম আসতো, এখন সেখানে ৫০ থেকে ৬০ হাজার ডিম আসছে। পাইকারি দোকান মেসার্স আলমগীর ট্রেডার্সের এক কর্মচারী বলেন, ডিমের দাম আগের সপ্তাহের তুলনায় ২৫-৩০ টাকা কমেছে। বাজারে যদি ডিমের দাম বেশি নেয়া হয় সেক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। তবে ডিমের সরবরাহ আগের থেকে অনেক কমেছে। ফার্ম সংশ্লিষ্ট বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকে ব্যবসা ছাড়ছে। এজন্য সরবরাহ কমেছে।

পশ্চিম আগারগাঁও’র ডিমের খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ১০ দিন আগে প্রতিটি ডিম পাইকারি কিনেছি ৯ টাকা ৫০ পয়সা করে। গত বুধবার থেকে সেই ডিম ১০ টাকা ৭০ পয়সা করে কিনতে হয়েছে। ২০০ ডিম কিনেছি ২১০০ টাকায়। এর মধ্যে গাড়িভাড়া তো আছেই। এ জন্য ডিমের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। আমরা বেশি দামে ডিম কিনে তো কম দামে বিক্রি করতে পারবো না। ডিমের দাম বাড়ালে বরং আমাদেরই লাভ কমে যায়। বিক্রির পরিমাণ অনেক কমে আসে। এদিকে বাজারের চেয়ে পাড়া-মহল্লার দোকানে ডিমের দাম বেশি। এসব দোকানে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর কারণ জানতে চাইলে তালতলা এলাকার মুদি দোকানি রুস্তম আলী বলেন, বড় দোকানে অনেক বিক্রি হয়। কিন্তু আমরা বাজার থেকে অল্পসংখ্যক ডিম এনে দোকানে বিক্রি করি। তাই ১৫০ টাকা ডজন বিক্রি করছি। এটাই খুচরা বাজারে গেলে ক্রেতারা ১৪৫ টাকায় পাচ্ছেন। একইভাবে বেড়েছে হাঁস, দেশী মুরগি ও কোয়েলের ডিমের দাম। ডিম ব্যবসায়ী আশিকুর রহমান বলেন, বাজারে হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর দেশি মুরগির ডিম ২০০ টাকা ডজন। কোয়েলের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা ডজন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »