● ●


কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিউএসের এশিয়া র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাদের অবস্থান ১৪৯তম।

র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তাদের অবস্থান ১৭৯তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে স্থান পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়।

৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

.

একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র‌্যাঙ্কিং নির্ধারিত হয়। এবারের র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৬৪ দশমিক ৭০ স্কোর করে ১৩৬তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে। ৬২ দশমিক ৫০ স্কোর নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১৪৯তম। তৃতীয় হওয়া বুয়েটের স্কোর হচ্ছে ৫৭ দশমিক ৮০।

গত বছরের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং নর্থ সাউথ দ্বিতীয় অবস্থানে ছিল। আর বুয়েট ছিল তৃতীয় অবস্থানে। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১৩২তম, বুয়েট ছিল ১৬৫তম। এই দুই বিশ্ববিদ্যালয় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে পিছিয়েছে। তবে নর্থ সাউথ তার অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান পেয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ৪৫ দশমিক ৭০ স্কোর নিয়ে র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৭১তম৷ ৪০ দশমিক ৩০ স্কোর নিয়ে দেশে পঞ্চম স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। র‌্যাঙ্কিংয়ে তারা ৩৪৯তম।

.

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ৩৮ দশমিক ৮০ স্কোর নিয়ে দেশের মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৩৭০তম অবস্থানে। দেশে সপ্তম অবস্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ৩৮ দশমিক ৪০ স্কোর নিয়ে র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৩৭৮তম অবস্থানে।

৩৬ দশমিক ৯০ স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম অবস্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৪১৫তম। ৩৫ দশমিক ৬০ স্কোর নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আছে নবম অবস্থানে। র‌্যাঙ্কিংয়ে তারা ৪৪৫তম। ৩২ দশমিক ৪০ স্কোর নিয়ে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আছে দশম অবস্থানে। র‍্যাঙ্কিংয়ে তারা ৫০৪তম। বেসরকারি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ৩২ দশমিক ১০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে একাদশ অবস্থানে আছে। র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৫০৯তম অবস্থানে। ৩১ দশমিক ২০ স্কোর নিয়ে র‌্যাঙ্কিংয়ে দ্বাদশ স্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি)। র‌্যাঙ্কিংয়ে তারা ৫৩৪তম। ৩০ দশমিক ৮০ স্কোর নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দেশে ত্রয়োদশ অবস্থানে আছে। র‌্যাঙ্কিংয়ে তারা ৫৪২তম। ৩০ দশমিক ৫০ স্কোর নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে চতুর্দশ অবস্থানে আছে। র‌্যাঙ্কিংয়ে তারা ৫৪৯তম।

.

এসব বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলাদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তাদের সামগ্রিক স্কোর উল্লেখ করেনি কিউএস। এর মধ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৮১–৭৯০। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবস্থান ৮৫১–৯০০। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৫১-১০০০৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০০১-১১০০তম। র‍্যাঙ্কিংয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ১১০১–১২০০, চট্টগ্রাম সরকারি ভেটেরনারি কলেজ ১১০১–১২০০, ইউল্যাব ১২০১–১৩০০, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১২০১–১৩০০, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১২০১–১৩০০, ইন্টান্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম ১২০১-১৩০০ আর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ১৩০১-১৪০০, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম আছে ১৪০১-১৫০০-এর মধ্যে।

র‍্যাঙ্কিংয়ে ১৫০১–এর পরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »