● ●


কুকুর মারা যাওয়ার শোকে নারায়ণগঞ্জে দুই বোন আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুকুর মারা যাওয়ার শোকে নারায়ণগঞ্জে দুই বোন আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

বাড়ির পোষা কুকুর মারা যাওয়ার শোকে নারায়ণগঞ্জে দুই বোন আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা দুজনই ঘুমের ওষুধ সেবন করে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই বোনের মধ্যে একজনের বয়স ২৩। অরেকজনের বয়স ২১ বছর। তারা মুকুন্দী এলাকার এক পল্লীচিকিৎসকের মেয়ে।

আড়াইহাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে তাদের বাড়িতে পোষা কুকুর টাইগার মারা যায়। দুই বোন ওই কুকুরের মৃত্যুতে শোকাহত হন। মারা যাওয়া কুকুরটিকে তারা ভীষণ ভালোবাসতেন। কুকুরটি তিন দিন আগে মারা গেলেও তারা সেটিকে তাদের বিছানায় রেখে দেন। কুকুরটি মারা যাওয়ায় শোকে তারা ঘুমের ওষুধ খেয়ে ও হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন। দুই বোন তাদের ডায়েরিতে লিখেছেন, ‘আমাদের ভাইয়ের (কুকুরের) সঙ্গে দুই বোনকে মাটি দিবা। ভাই আমাদের আদরের ছিল।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, পোষা কুকুর টাইগার খেলতে যেয়ে পায়ে আঘাত পায়। কুকুরটিকে তারা দুই বোন বাড়িতে রেখে চিকিৎসা ও সেবা যত্ন করছিলেন। গত তিন দিন আগে সেই কুকুরটি মারা গেলে তারা দুই বোন তাকে তাদের বিছানায় রেখে দেন। কুকুরের শোকে দুই বোন ঘুমের ট্যাবলেট খেয়ে ও হাতের রগ কেটে আত্যহত্যার চেষ্ট করেন। তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, দুই বোনের ডায়েরির পাশাপাশি তাদের ব্যবহৃত মুঠোফোনে প্রায় তিন মিনিটের একটি ভিডিও পাওয়া গেছে। সেখানেও একই কথা বলেছেন ওই দুই বোন। ভিডিওতে দেখা গেছে, দুই বোন মারা যাওয়া কুকুরকে নিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে তারা বলেছেন, ‘কুকুরটা আমাদের ভাই, সে মারা গেছে। আমরাও মারা যাব, তিনজনকে একসঙ্গে কবর দিবা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »