সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুরআন মুখস্ত করল ৯ মাসে শিশু আব্দুর রহমান
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুরআন মুখস্ত করল ৯ মাসে শিশু আব্দুর রহমান

নয় মাসে ৯ বছরের শিশু কুরআনের হাফেজ হয়ে অনন্য গৌরব অর্জন করেছে। হাফেজ আব্দুর রহমান বরগুনা পৌরসভার সৌদি প্রবাসী আব্দুল আজিজের ছেলে। তিনি বরগুনা পৌর শহরের ডিজেপি রোডে বাঁকে জান্নাত মাদ্রাসার ছাত্র।

রোববার সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজকে সমাপনী সংবর্ধনা, পাগড়ি প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

বরগুনার পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদ্রাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ি প্রদান করা হয়। মাওলানা মুহা. আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র নয় মাসে হিফজ সমাপ্ত করতে সক্ষম হয়েছে। 

মাদ্রাসার পরিচালক মাওলানা আবু হাসানের সভাপতিত্বে বাবে জান্নাত মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনায় ইসলামী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন- মাওলানা হারুন অর রশিদ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।

শিশু হাফেজ আবদুর রহমান জানায়, আমার শিক্ষকরা আমাকে যত্নসহকারে দীনি শিক্ষা দেওয়ার কারণে আমার পক্ষে ৩০ পারা কুরআন মুখস্থ করা সম্ভব হয়েছে। আল্লাহ যেন আমাকে দীনি শিক্ষায় আরও শিক্ষিত করেন। আমি বিদেশে লেখাপড়া করতে চাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »