শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটার রাখাইনপল্লি তাঁত বন্ধ, রোজগারও নেই
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটার রাখাইনপল্লি তাঁত বন্ধ, রোজগারও নেই

আগে হস্তচালিত তাঁতের খটখট শব্দে মুখর হয়ে উঠত চারদিক। এখন সেই রাখাইনপল্লি নীরব-নিস্তব্ধ।

শুক্রবার কুয়াকাটায় গিয়ে দেখা যায়, মিশ্রিপাড়ায় রাখাইনদের দোকানপাট সব বন্ধ রয়েছে। মাঝেমধ্যে দু-একজন রাখাইন নারী দোকানের ‘ঝাঁপ’ ফাঁক করে উঁকিঝুঁকি দিচ্ছেন। ক্রেতার আশায় আছেন তাঁরা।

রাখাইন মার্কেটের এক দোকানি লাউচিং রাখাইন (৪৫)। তাঁর একটি তাঁতও রয়েছে। এক বছর ধরে তাঁতের কাজ বন্ধ। তিনি বলেন, তাঁর স্বামী নেই। বৃদ্ধ মা-বাবাকে নিয়ে সংসার। পর্যটকদের উপস্থিতি যত বেশি হতো, ততই তাঁদের বেচাবিক্রি বেশি হতো। নিজের হাতে তাঁতে বুনে কাপড় দোকানে বিক্রি করতেন। এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তাঁতের কাজ করতেন। ভালোই চলছিল সংসার। কিন্তু এখন দোকানে মালামাল থাকলেও বিক্রি হচ্ছে না। একদিকে ঋণ, অপরদিকে রোজগার নেই।

রাখাইনদের তৈরি পণ্য বিক্রির জন্য কুয়াকাটা সৈকতসংলগ্ন রাখাইন মহিলা মার্কেটটি বন্ধ অবস্থায় দেখা গেছে। ওই মার্কেটের অপর দোকানি লুমা রাখাইন (৬৫) জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মার্কেটে ১৪টি স্টল রাখাইন নারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। রাখাইন নারীদের হস্তচালিত তাঁতের কাপড়, চাদর, লুঙ্গি, জামাসহ নানা ধরনের পণ্য এই মার্কেটে বিক্রি হতো। এখন পর্যটক নেই। মার্কেটের দোকান বন্ধ। বেকার হয়ে অভাব-অনটনে দিন কাটছে রাখাইনদের।

মিশ্রিপাড়া বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি মং লাচিং (৪৫) বলেন, ‘করোনার শুরু থেকেই আমাদের দোকানপাট বন্ধ রয়েছে। মূলত আমরা তাঁতশিল্পের ওপর নির্ভরশীল। পর্যটক না আসায় আমাদের হাতে তৈরি পণ্যের চাহিদাও নেই। তাঁতগুলো বন্ধ। কেউ আমাদের খোঁজখবর নেয় না।’

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটার সঙ্গে রাখাইনদের ইতিহাস-ঐতিহ্য জড়িত। করোনাকালীন পরিস্থিতিতে রাখাইনদের রোজগার বন্ধ হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। তবে তাঁদের আরও সহযোগিতা দরকার।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সেখানকার রাখাইন পরিবারগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »