মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত
প্রকাশ: ১৭ মার্চ, ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত

কে এম.জহির, কুয়াকাটাঃ

কলাপাড়া উপজেলা সহ সমুদ্র সৈকত কুয়াকাটায় উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত হচ্ছে। সকাল থেকে কলাপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামিলীগ, মহিপুর থানা আওয়ামিলীগ, কুয়াকাটা পৌর আওয়ামিলীগ, কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা সহ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের ভীড় দেখা গেছে সৈকতে।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) দিবসটি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে সীবীচে ব্যানার ফেস্টুন ও বীচ ডিসপ্লের মাধ্যমে ব্যাপক ভাবে তুলে ধরেন দিবসটি। সুসজ্জিত করা হয় বীচ এলাকায় একটি স্টল। জাতীর জনকের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সহ দোয়া মোনাজাত শেষে কেক কেটে পর্যটকদের খাওয়ানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক মেয়র কুয়াকাটা পৌর আওয়ামিলীগ সভাপতি আঃ বারেক মোল্লা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার সহ টোয়াকের সকল সদস্য বৃন্দ।
বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক ও দশর্নার্থীদের জন্য ‘স্যান্ড শো’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উম্মুক্ত করে দেয়া হচ্ছে । এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০ দিন ব্যাপি উৎসব পালিত হবে। ##




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »