মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটায় হানিমুনে গিয়ে স্বামীকে ‘মেরে’ প্রেমিকের সঙ্গে উধাও নববধূ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় হানিমুনে গিয়ে স্বামীকে ‘মেরে’ প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

স্টাফ রিপোর্টার ।।
পরিবারের পছন্দে পাঁচদিন আগে বিয়ে করেন মনিরুল। হানিমুনে স্ত্রীকে মাজারে নেয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু প্রিয়তমার আবদার মেটাতে যান কুয়াকাটায়। সৈকতে ঘোরাঘুরি শেষে ফেরেন হোটেলে। তবে স্ত্রীর অনুরোধে ফের ঘুরতে যান সৈকতে। হাঁটতে হাঁটতে স্বামীকে নিয়ে যান অন্ধকারে। সেখানে যেতেই স্বামীর ওপর জাপটে পড়েন চার-পাঁচজন। জীবনসঙ্গীর ওপর হামলা চললেও না বাঁচিয়ে আক্রমণকারীদের সঙ্গেই পালিয়ে যান স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরোপয়েন্ট ফ্রাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সাবেক প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী মনিরুল ইসলামের। মনিরুল বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল জানান, পাঁচদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে মির্জাগঞ্জ মাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু স্ত্রীর আবদার মেটাতে কুয়াকাটায় নিয়ে আসেন। সন্ধ্যায় কুয়াকাটায় এসে হোটেল তাজে ওঠেন দুজনে। তিনি বলেন, সৈকতে ঘোরাঘুরির পর হোটেলে আসি আমরা। কিন্তু স্ত্রী বারবার অনুরোধ করায় ফের সৈকতে ঘুরতে যাই। কিছুক্ষণ সৈকতের জিরোপয়েন্টে দাঁড়িয়ে থাকি। পরে হাঁটার জন্য অনুরোধ করেন স্ত্রী। ইচ্ছা না থাকলেও আমাকে ফ্রাই মার্কেট পেরিয়ে অন্ধকারে নিয়ে যান তিনি। এ সময় আমার ওপর চার-পাঁচজন লোক আক্রমণ করেন। স্ত্রীকে আঁকড়ে ধরে আমি বাঁচার চেষ্টা করি। কিন্তু আমাকে না বাঁচিয়ে তাদের সঙ্গে পালিয়ে যান স্ত্রী। প্রত্যক্ষদর্শী খায়রুল বলেন, ওই দম্পতিকে সৈকতে নামতে দেখেছি। কিছুক্ষণ পরই দেখি এ লোক রক্তাক্ত। পরে কয়েকজন মিলে তাকে পুলিশ বক্সে নিয়ে আসেন। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে তার স্ত্রীকে পাইনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »